• Latest News

    মেয়াদ পূর্ণ হওয়ার ৩ মাসের মধ্যে জাতীয় নির্বাচন : ওবায়দুল কাদের

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী ৫ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ৩ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে যেভাবে দুর্নীতির মামলা চলছে তেমনি সরকার দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধেও বিচার কার্যক্রম চলছে।
    মন্ত্রী শুক্রবার নোয়াখালীতে সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক বিজন সেনের শোকার্ত পরিবারকে সমাবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
    নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াস শরীফ, নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্লাহ খান সোহেল, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও জেলায় কর্মরত সকল সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মেয়াদ পূর্ণ হওয়ার ৩ মাসের মধ্যে জাতীয় নির্বাচন : ওবায়দুল কাদের Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান