• Latest News

    কক্সবাজারে সাংবাদিকের কন্ঠরোধ করতে চায় দুর্নীতিবাজরা

    কক্সবাজারে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সংবাদপত্র ও সাংবাদিকদের কন্ঠরোধ করতে চায়। তারা কক্সবাজারে অবাধে দুর্নীতি করতে চায়। তাদের দুর্নীতির মুখোশ উন্মোচন করে দেয়ায় এবার গ্রেপ্তার, নির্যাতন চালিয়ে ভয় দেখাতে চায়। কিন্তু তাদের এবার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
    গতকাল রোববার দুপুরে কক্সবাজারে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম চৌধুরীকে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দিয়ে প্রেপ্তারের প্রতিবাদে অনুষ্ঠিত মৌন মিছিল,মানববন্ধন ও বি্েক্ষাভ সমাবেশে বক্তারা এই হুঁশিয়ারী উচ্চারণ করেন।
    গতকাল বেলা ১১টার দিকে কক্সবাজার প্রে ক্লাব হতে শুরু হয়ে মৌন মিছিলটি কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এসে মানববন্ধনে মিলিত হয়। দৈনিক আপনকন্ঠ পত্রিকার সম্পাদক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, দৈনন্দিন পত্রিকার প্রধান সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সম্পাদক পরিষদের সদস্য সচিব অধ্যাপক মঈনুল হাসান পলাশ, দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সম্পাদক সাইফুর রহিম শাহীন, জেলা আওয়ামীলীগ নেতা এড. ফরিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক হাসানুর রশীদ, কক্সবাজার রিপোর্টাস ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়, দৈনিক আপনকণ্ঠের সম্পাদক (ভারপ্রাপ্ত) রুহুল আমীন সিকদার, শহর জাসদের সভাপতি মোঃ হোসাইন মাসু, মোহনা টিভির জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল,উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী প্রমূখ।
    সমাবেশে বক্তারা বলেন, কক্সবাজারে কুখ্যাত ভূমিদস্যূ, দুর্নীতিবাজ অস্ত্রধারী ডাক্তার আবদুস সালামের দায়ের একটি মিথ্যা মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে কক্সবাজারের পুলিশ প্রশাসন। তারা মুক্তিযুদ্ধের চেতনাধারী সাইফুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ সংবাদপত্রের কণ্ঠরোধ করতে চায়। অবিলম্বে দৈনিক বাকঁখালীর সম্পাদক সাইফুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তি দেয়ার জানিয়ে সমাবেশে অন্যথায় সর্বস্তরের সাংবাদিক-জনতা একত্রে হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘ্ষোণা করা হয়। পরে জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের কাছে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।
    এসময় প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ জানিয়ে স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন জেলা ছাত্রলীগ, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি, কক্সবাজার সাংবাদিক সমিতি, সাংবাদিক সংসদ কক্সবাজার, কক্স মিডিয়া অপারেটস এসোসিয়েশন, রামু প্রেস ক্লাব, রামু রিপোর্টার্স ইউনিটি, রামু লেখক ফোরাম, রামু রাইটার্স ক্লাব, জেলা উপকূলীয় সাংবাদিক ফোরাম, নাইক্ষ্যছড়ি প্রেস ক্লাব, ঈদগাও প্রেস ক্লাব, মহেশখালী প্রেস ক্লাবসহ তূণমূল পর্যায়ের সাংবাদিকরা। এতে জেলার কর্মরত সাংবাদিক ছাড়াও আইনজীবি, রাজনীতিবিদ, সামাজিক বিভিন্ন সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজারে সাংবাদিকের কন্ঠরোধ করতে চায় দুর্নীতিবাজরা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান