আশুলিয়ায় র্যাবের অভিযানে আটক হওয়া জেএমবির মূল অর্থদাতা আব্দুর রহমান হাসপাতালে মারা গেছেন।শনিবার রাতে আব্দুর রহমানের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সাভারের সংসদ সদস্য ও এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক এনামুর রহমান।এর আগে আব্দুর রহমানকে পরিবারের সদস্যসহ আটক করার বিষয়টি নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান ।শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে র্যাব-৪ এর একটি দল আশুলিয়ার গাজীরচট এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান শুরু করে। ওই বাড়ি থেকেই আবদুর রহমান ও তার পরিবারের চার সদস্যকে আটক করা হয়।র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে জঙ্গিদের অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে র্যাব সন্ধ্যা ৬টার দিকে গাজীরচটের বসুন্ধরা এলাকার আমির মৃধার বাড়িতে অভিযান চালায়। অভিযানের প্রথমেই র্যাব তারেক নামের একজনকে আটক করে। তিনি বাড়ির মালিকের শ্যালক এবং বাড়িটির তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন। এরপর র্যাব পাঁচতলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে অভিযান শুরু করলে এক যুবক লাফিয়ে নিচে পড়েন। র্যাবের তত্ত্বাবধানে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।মুফতি মাহমুদ খান জানান, আশুলিয়ার এ অভিযানে আনুমানিক ৩০ লাখ টাকা, একটি অস্ত্র, গোলাবারুদ ও মোবাইল জ্যামার, ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: হাসপাতালে মারা গেছেন জেএমবির অর্থদাতা আব্দুর রহমান
Rating: 5
Reviewed By: Unknown