• Latest News

    চকরিয়ায় আপন সহোদরের হামলায় ২ভাই সহ আহত ৩

    আবদুল মজিদ,চকরিয়া:
    চকরিয়ায় সীমানা বিরোধে আপন সহোদরের হামলায় ২ভাই ও ভাতিজা গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ২জনকে আশংখাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এনিয়ে সহোদর পরিবার সহ এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ১০নভেম্বর রাত ১০টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের পাহাড়তলী গ্রামে ঘটেছে এঘটনা।

    চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হামলার শিকার মোক্তার আহমদের পুত্র মুজিবুর রহমান জানান, সম্প্রতি ঘুর্ণিঝড় নাড়ার ঝড়ো হাওয়ায় সীমানার একটি গাছ ভেঙ্গে পড়ে। ওই গাছটি অপসারণ করার সময় বাধা সৃষ্টি করে মফজলুর রহমানের পুত্র আক্তার হোসেন গং। এক পর্যায়ে আক্তার হোসেন ও তার ছেলে সিরাজুল ইসলাম মানিকের নেতৃত্বে ৬/৭জনের ভাড়াটিয়া সন্ত্রাসীরা হাতে ধারালো অস্ত্র নিয়ে দুই ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত হয় মফজলুর রহমানের পুত্র মকছুদুর রহমান (৩৫), মোহাম্মদ নুরুল আবছার (৪২) ও তাদের ভাতিজা মুজিবুর রহমান (২৫)। ঘটনার পর স্থানীয় মনছুর, ইলিয়াছ ও মনজুর সহ প্রতিবেশি লোকজন ও পরিবারের সদস্যরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। দুইভাই বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। গতকাল ১৩নভেম্বর রাত ১১টা পযর্ন্ত চমেক হাসপাতালে চিকিৎসাধীণ মকছুদুর রহমান ও নুরুল আবছারের অবস্থা আশংখাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

    এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম বলেন, 'সীমানার গাছ নিয়ে বিরোধের জের ধরে হামলার ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় আপন সহোদরের হামলায় ২ভাই সহ আহত ৩ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান