কক্সবার্তা ডেস্ক:
বাঁশখালীতে শখের বশে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে আবদুল মান্নান নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনার রজনীঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আবদুল মান্নান ওই এলাকার মো. পেঠানের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী জানান, রজনীঘোনা এলাকার অভ্যন্তরীণ রোডে আবদুল মান্নান নামে এক যুবক শখের বশে মোটরসাইকেল চালানো শিখছিল। এসময় খাদে পড়ে গিয়ে গুরুতর আহত হন মান্নান। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
nb প্রতীকী ছবি//
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বাঁশখালীতে শখের বশে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে যুবকের মৃত্যু
Rating: 5
Reviewed By: Unknown