• Latest News

    লামায় জনতার হাতে মিয়ানমারের গুপ্তচর আটক


    পার্বত্য প্রতিনিধি:
    পার্বত্য লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের গয়ালমারা এলাকা থেকে মিয়ানমারের বিদ্রোহীর গ্রুপের এক সদস্য আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় তাকে স্থানীয়রা তাকে আটক করে। স্থানীয়রা তার নাম চেং ওয়া মার্মা (৩৫) পিতা শৈহ্লাপ্রু মার্মা বলে জানায়।
    গয়ালমারা এলাকার স্থানীয় কয়েকজন জানান, মঙ্গলবার সন্ধ্যায় গয়ালমারা এলাকার তাকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়। সে মিয়ানমারের বিদ্রোহী এল.পি গ্রুপের সদস্য বলে ধারনা করা হচ্ছে। পরে স্থানীয়রা সেনাবাহিনীকে খবর দিলে লামার ইয়াংছা আর্মি ক্যাম্পের সেনা সদস্যদের হাতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসেন।
    আলীকদম সেনা জোনের দায়িত্বরত একজন অফিসার জানান, তাকে আটক করে স্থানীয়রা আমাদের হাতে তুলে দেয়। সংবাদ লিখা পর্যন্ত সে যাত্রা পথে রয়েছে বলে তিনি জানায়। প্রাথমিকভাবে সে মিয়ানমারের বাসিন্দা এইটা নিশ্চিত হওয়া গেলেও কোন গ্রুপের সদস্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে। এর আগে গত ১২ সেপ্টেম্বর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে চার ‘গুপ্তচর’কে আটক করেছে ৩১ বিজিবি। ঘুমধুম এলাকা থেকে তিন জন নাইক্ষ্যংছড়ি সদর থেকে একজনকে আটক করা হয়। তারা সবাই মিয়ানমারের মংডু শহরের ফকিরাবাজারস্থ আমতলির বাসিন্দা।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: লামায় জনতার হাতে মিয়ানমারের গুপ্তচর আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান