• Latest News

    মহেশখালী জেটিঘাট চোরাচালানের ট্রানজিট, যাত্রী ভোগান্তি চরমে


    মহেশখালী সংবাদদাতা:
    প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অস্ত্র, ইয়াবা, বিদেশী মদ, বিদেশী সিগারেট সহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য এই মহেশখালী-কক্সবাজার ঘাট দিয়ে খালাস ও পাচার করা হচ্ছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ প্রভাবশালী মহল এলাকাবাসীকে জিম্মি করে জেটিঘাট নিয়ন্ত্রন করে অবৈধ ব্যবসা চালায়। তারা স্থানীয় উচ্চপদস্থ ক্ষমতাসীন রাজনীতিবিদের কাছের মানুষ হওয়ায় কেউ মুখ খুলতে সাহস করে না। সাম্প্রতিক সময়ে এক স্পীড বোটের ড্রাইভার অস্ত্রের চালান পাচার কালে অস্ত্র সহ কক্সবাজার সদর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেও মোটা অংকের টাকার বিনিময়ে ছাড়া পেয়ে যায়।
    এলাকার সচেতন মহলের ধারাণা এসব অপরাধীদের গ্রেপ্তার করে রিমান্ড দিলে সব রহস্য প্রকাশ হবে। তাছাড়া যাত্রীদের দুর্ভোগের অভিযোগেরও কমতি নেই জেটিঘাটে। দেশী-বিদেশি পর্যটকদের যাতায়াত একটু বৃদ্ধি পেলেই চলে নানা বাণিজ্য তার কোন খবরও রাখেননা কর্তৃপক্ষ । অসুস্থ রোগীরা ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকার পরেও কোন প্রতিকার পায়না।
    ভূক্তভুগী এমনেই এক জন কক্সবাজার সদর হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ছোট কালারমারছড়া ইউনিয়নের ছৈয়দ করিম জানান, সকাল আট টায় ছয় নাম্বার জেটিতে এসেছি কিন্তু এখন বাজে বিকাল একটা এখনো বোটে উটতে পারিনি কারণ পর্যটকরা আসলেই চড়া দামে নিয়ে যাচ্ছে রিজার্ভ তাই স্থানীয়দের এই অবস্থা যা দেখার কেই নেই। নিয়মিত ঘাট পরিচালনায় কর্তৃপক্ষের গাফেলতির কারণে এই অনিয়ম হচ্ছে বলে অভিযোগ ভুক্তভুগিদের।
    এই সব চোরাচালান, অনিয়ম, দুর্নীতি বন্ধের মাধ্যমে সুষ্ঠু ঘাট পরিচালনায় উদ্ধেগ নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা এবং জেটি ঘাটে চেক পোষ্ট বসিয়ে প্রশাসনের নজরদারীতে রাখার দাবী জানিয়েছেন মহেশখালীর ভুক্তভুগি লোকজন। ks

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালী জেটিঘাট চোরাচালানের ট্রানজিট, যাত্রী ভোগান্তি চরমে Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান