মোঃ রফিক উদ্দিন লিটন, ঈদগাঁও:
কক্সসবাজার জেলা সদর থেকে প্রকাশিত দৈনিক ককসবাজার ৭১ পত্রিকার প্রতিনিধি ও ঈদগাঁও রিপোর্টার সোসাইটির সদস্য মিজবাহ উদ্দিনের বিরুদ্বে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবী জানান- বৃহত্তর ঈদগাঁও এলাকার একঝাঁক তরুণ কলম সৈনিকদের সংগঠন রিপোর্টার সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর (দৈনিক আজকের দেশ বিদেশ), সহ সভাপতি এম শফিউল আলম আজাদ (দৈনিক দৈনিন্দিন), সাধারন সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ (দৈনিক সকালের ককসবাজার), সহ সাধারন সম্পাদক এইচ এম রুস্তম আলী,(দৈনিক রুপালী সৈকত), সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত (দেশের নিউজ ডটকম), সদস্য ছরুয়ার শিফা (দৈনিক রুপসী গ্রাম), মোঃ রফিক উদ্দিন লিটন (দৈনিক হিমছড়ি), মোঃ নিজাম উদ্দিন (অপরাধ তথ্যচিত্র) ও মুফিজুর ইসলাম মফি। বিবৃতিতে বক্তরা - সংবাদকর্মী মিজবাহের বিরুদ্বে দায়েরকৃত মিথ্যা মামলা তদন্ত পূর্বক প্রত্যাহারের দাবী জানান স্থানীয় প্রসাশনের প্রতি। উল্লেখ্য যে, ঈদগাঁওতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংবাদকর্মী, জনপ্রতিনিধি সহ ১২ জনের বিরুদ্বে একটি মামলা দায়ের করা হয়।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: সংবাদকর্মী মিজবাহ উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবী ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির
Rating: 5
Reviewed By: Unknown