• Latest News

    টেকনাফে ৩৪ জন রোহিঙ্গাসহ ৩৯ দালালের কারাদণ্ড


    ডেস্ক রিপোর্ট:
    রোহিঙ্গাদের পাচারের মাধ্যমে ফায়দা লুটার দায়ে আরো ৩৯ জন দালালকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
    বুধবার কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জাহিদ হোসেন ছিদ্দিক এক সাথে এত বিপুল সংখ্যক দালালদের দণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দ্দেশ প্রদান করেন।
    দণ্ডিত দালালদের মধ্যে ৩৪ জনই রোহিঙ্গা দালাল এবং অপর ৫ জন হচ্ছেন টেকনাফের স্থানীয় দালাল।
    টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুদ্দিন খান জানান, রাখাইনে চলমান সংকটের সুযোগে রোহিঙ্গাদের নিয়ে গোপনে অস্বাভাবিক কিছু ঘটনাও হচ্ছে। এমনকি বাংলাদেশি দালাল চক্রের চেয়েও মিয়ানমারের নাগরিকরাও এরকম কাজে জড়িত থাকার দায়ে আটক করা হয়েছে ৩৪ জন রোহিঙ্গাকেও।
    এদিকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানিয়েছেন, মঙ্গলবার রাতে টেকনাফের শাহপরির দ্বীপের বাহারুল উলুম মাদ্রসা ও দারুস শরিয়া মাদ্রাসায়ও পুলিশ অভিযান চালিয়েছে। এ সময় মাদ্রাসায় আশ্রয় নেওয়া দেশের নানা প্রান্তের জমায়েত হওয়া লোকজন পালিয়ে যান। তবে ৬ জনকে আটক করা হয়েছে। pb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফে ৩৪ জন রোহিঙ্গাসহ ৩৯ দালালের কারাদণ্ড Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান