মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়ার নিকটবর্তী লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান বাজার ব্যাবসায়ী সমবায় সমিতি লিঃ (রেজিঃনং৪৬৮ বা/বান)এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ২০ অক্টোবরের এই নির্বাচনে সভাপতি পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে। তারা হলেন মোঃ ওমর ফারুক (আনারস), ঠান্ডা মিয়া প্রকাশ দুদু মিয়া (চেয়ার), তৈয়ম গোলাল (ছাতা), আলী আজম (হরিণ) ও মোঃ আলী হোসেন (মোটর সাইকেল)।
সাধারণ সম্পাদক পদে মোঃ লোকমান (দোয়াতকলম) ও মোঃ ছরুয়ার (গোলাপ ফুল)। অর্থ সম্পাদক পদে মাওলানা নুরুল আজিম (উড়োজাহাজ) ও জয়নাল আবেদীন (মোরগ)। সহ-সভাপতি পদে মোঃ গিয়াস উদ্দিন (দেয়াল ঘড়ি), মোঃ আবু বক্কর (তালাচাবি) ও মোঃ রফিক (বাইসাইকেল)। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ আক্কাস আলী (কাতাল মাছ), মোঃ শাহাব উদ্দিন (খেজুর গাছ), ছৈয়দ আলম ফকির (জগ), শওকত আলম (আম), মোঃ জাহাঙ্গীর (টিউবওয়েল) ও মোঃ আজিজ (বালতি)।
উল্লেখ্য গুলিস্তান বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সর্বমোট ভোটার সংখ্যা ৪৮২ জন।
সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীদের স্বস্ব প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। এবারের নির্বাচন বিষয়ে ভোটারগন বলেন কোন প্রকার জুলুমবাজ, অন্যায়কারী, দুর্নীতিবাজ প্রার্থীকে ভোট দেবে না। প্রার্থীদের মধ্যে অর্থলোভী, ইয়াবা ও মাদকসেবীসহ অনৈতিক কর্মকান্ডে জড়িত বিষয়ে সর্বাধিক বিবেচনা করা হবে বলে জানায় তারা।
লামা উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মিরজাদা জানান "নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হবে। কাউকে কোনপ্রকার অনিয়ম কারচুপির সুযোগ দেওয়া হবে না। ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।"
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: গুলিস্তান বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন, বিপুল উৎসাহে চলছে প্রচারণা
Rating: 5
Reviewed By: Unknown