শাহিদ মোস্তফা শাহিদ:
কক্সবাজার সদরের ইসলামাবাদে কিন্ডার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কর্তৃক ৫ম শ্রেণীর ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছে। এ ঘটনায় উক্ত শিক্ষককে উত্তম মধ্যম দিয়েছে এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার ২ অক্টোবর বিকালে স্কুল ছুটির পর এ ঘটনা ঘটে। ইউনিয়নের সাতজুলাকাটা ডুলাফকির (রহ.)কেজি স্কুলের ৫ম শ্রেণীর এক শিক্ষার্থী সংগত কারণে নাম গোপন রাখা হল। একই স্কুলের প্রধান শিক্ষক ইউছুপেরখীলের আব্বাছের পুত্র ওসমান তাকে ধর্ষনের চেষ্টা চালায়। এক পর্যায়ে শিক্ষার্থীর বিভিন্ন স্থানে স্পর্শ করে। বিষয়টি ভিকটিম তার অভিভাবককে জানালে দ্রুত তার বাবা ও এলাকার লোকজন ঐ বিদ্যালয়ে গিয়ে ঐ শিক্ষককে উত্তম মধ্যম দেয়। খবর পেয়ে স্থানীয় ২ ইউপি মেম্বার ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে উক্ত ওসমান থেকে অঙ্গিকারনামা নিয়ে এক সপ্তাহের মধ্যে সুস্থ সমাধানের আশ্বাস দিলে তাকে ছেড়ে দেয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা ধামাচাপা দিতে দৌড়ঝাপ শুরু করেছে কথিত এ শিক্ষক। এ বিষয়ে অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইব্রাহিম মনছুরের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। সাধারণ সম্পাদক শামসুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের জবানবন্দী নিয়ে বিদ্যালয়ের অন্যান্য সদস্যদের তাৎক্ষনিক সিদ্ধান্তে তাকে স্কুল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভিকটিমের পিতা বিষয়টি স্থানীয়ভাবে সূরাহা ও ন্যায় বিচার না পেলে মামলা রুজু করবেন বলে জানান। অপরদিকে অভিযুক্ত শিক্ষকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে অপর এক ব্যক্তি মোবাইল চার্জে দিয়েছে মর্মে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
//ফাইল ছবি//
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ইসলামাবাদে প্রধান শিক্ষকের হাতে ৫ম শ্রেণীর ছাত্রী যৌন হয়রানির শিকার
Rating: 5
Reviewed By: Unknown