• Latest News

    কক্সবাজারে সন্ত্রাসী হামলা, সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ


    জসিম উদ্দীন জিহাদ:
    ইয়াবা জুসেদ, আর ককটেল মাবুল্লাহ এই দুজন সন্ত্রাসীর নাম শুনলে ঘুমন্ত শিশুরাও চমকে উঠে! আর এলাকার মানুষের পায়ের মাঠি সরে যায়। এটা কোন রুপ কথার গল্প নয়, কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের বাস্তব ইতিহাস ।
    কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের দরগাহ গেইট সংলগ্ন মহাসড়ক থেকে শুরু করে ঝিলংজা জুড়ে চলে এদের সন্ত্রাসী রাজত্ব। দিনদুপুরে ছিনতাই, ডাকাতি, ইয়াবা নিয়ে মারামরি, খুন, রাহাজানি, ঘর পুড়ানো সহ এমন কোন অপকর্ম নেই, যা তারা করেনা। এদের দুইজনের নামের পাশে রয়েছে হত্যা, ঘুম ডাকাতি, ঘর ও মন্দির পুড়ানো সহ বিভিন্ন থানায় ডজন খানেক মামলা। এদের কাছ থেকে রেহাই পায়না পরিচিত স্থানীয়রাও। এবার দিন দুপুরে ইয়াবা জুসেদ, আর ককটেল মাবুল্লাহর সাংবাদিকদের উপরে চালনো তাণ্ডব দেখলো এলাকার হাজারো নারী পুরুষ।
    উপস্থিত এলাকাবাসি জানায় বৃহস্পতিবার অনুমানিক বিকাল ৩টার সময়, নাজমুল হক জুসেদ প্রকাশ (ইয়া জুসেদ) অপর জন মাহাবুল আলম ড্রাইভার, প্রকাশ (ককটেল মাবুল্লাহ) তাদের অপকর্মে ব্যবহারকৃত সি এন জি যার নাম্বার কক্সবাজার (থ-১১-৩৬৮১)নিয়ে মদপান করে এলোপাথাড়ি গাড়ি চালিয়ে প্রধান সড়কে দরগাহ গেইট সংলগ্ন এসে মাঝ রাস্তায় সি এনজি ঘুরাচ্ছেন, সে সময় কক্সবাজার থেকে চট্রগ্রামগামী সৌদিয়া গাড়ি নিকটে চলে আসলেই উলটো দিক থেকে আসা সাংবাদিকদের বহনকারী মোটর বাইক মুখামোখি হয়েও অদৃশ্য ভাবে রেহাই পাই,মারাত্মক দুর্ঘটনার কবল থেকে। সৌদিয়া গাড়িটি চলে গেলেও মোটরবাইকে আরহী সাংবাদিকরা গাড়ির গতিরোধ করে, সাবধানে সি এনজি চালাতে অনুরোধ করে।
    হয়তো বা তারা জানতোনা তাদের কপালে আজ শনি আছে? আর কোন কথা নেই।
    সি এনজির ভিতরে বসে থাকা এলাকার চিহৃত সন্ত্রাসী জুসেদ, প্রথমে সি এনজি থেকে নেমে আচমকা ঘুসি, আর লাথি কীল শুরু করে, তথক্ষনে ককটেল মাবুল্লাহ সি এনজির সিটের নিছে থাকা, লোহার রট, আর ধারালো ছুরি নিয়ে এসে, রাস্তার পাশে তাস খেলারত আরো কয়একজনকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের উপর এলো পাথাড়ি হামলা করে। সাংবাদিকরা বাইক সহ আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে, একটা ক্যামেরা ছিনিয়ে নিতে দেখি, আর মোবাইল গুলো কেড়ে নিতে দেখতে পাই। সে সময় মানুষের ভিড়ে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ দেখে মহাসড়কে টহলরত পুলিশের একটি গাড়ি আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় আলোকিত উখিয়া পত্রিকার ফটোগ্রাফার ইসকান্দার মিজানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর দুজন সাংবাদিক আইচ নিউজ আর আলোকিত উখিয়ার স্টাফরিপোটার জসিম উদ্দীন, বে বেঙ্গল ও ঈদগা নিউজ ডটকমের জিয়বুল হক জিয়া ও গুরুত্বর জখম হয়ে সদর হাসপালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। এদিকে কোন সন্ত্রাসী গ্রেফতার না হলেও সন্ত্রাসীদের ব্যবহারকৃত সি এনজিটি কক্সবাজার মড়েল থানার এ এসআই আশিষের নেতৃত্বে পুলিশ ঘটনা স্থল থেকে উদ্বার করে কক্সবাজার মডেল থানায় নিয়ে গেছে, যার নং কক্সবাজার (থ-১১-৩৬৮১)। সি এনজির মালিক ককটেল মাবুল্লা নিজে বলে জানা গেছে। এদিকে সন্ত্রাসীদের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবেনা বলে জানিয়েছেন কক্সবাজার মডেল থানার ওসি রনজিত কুমার বডুয়া। সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা সম্পর্কে জানতে ঝিলংজা চেয়ারম্যান টিপু সুলতানকে ফোন করা হলে তিনি বলেন আমি বিষয়টা শুনেছি, সবাইকে চিনিও, তারা সবাই এলাকার চিহৃিত সন্ত্রাসী। কিন্তু দুঃখের ব্যাপার আমি আপনাদের জন্য কিছুই করতে পারচ্ছিনা, আপনারা মামলা করেন।দরগাহ পাড়া ৬ ওয়ার্ডের মেম্বারের বক্তব্যেও চেয়ারম্যানের সুর।
    চিকৎসাধীন সাংবাদিক ইসকান্দর মিজান জানান, সন্ত্রাসীরা কিছু বুঝে উঠার আগেই আমাদের উপর ঝাপিয়ে পড়ে, এলোপাথাড়ি হামলা চালায়। আর আমাদের সাথে থাকা একটি ক্যামেরা ক্যানন ৬০০ডি, একটি মোবাইল, নগদ সাত হাজার হাজার টাকা,এবং একটি মোবাইল ফোন ওয়ালটন আর এম টু সম্পূর্ণ লোহার রড় দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয় তারা।এলাকাবাসীর মাধ্যমে হামলাকারী ও ছিনতাইয়ে অংশ নেওয়া
    সন্ত্রাসীদের পরিচয় মিলেছে। মাহবুল আলম ড্রাইভার(৩২) প্রকাশ (ককটেল মাবুল্লাহ) পিতা-মৃত রশিদ আহম্মদ নাজমুল হক জুসেদ(৩০) প্রকাশ (ইয়াবা জুসেদ) পিতা-মৃত নুরুল হক মেম্বার। মামুন (২৮) পিতা-সালাম মিয়া বাবুল,মিজান(২৬) পিতা-আবদুল হাকিম। মনির(২৭) পিতা-কানা বাবুল সর্বসাং খরুলিয়া দরগাহ, পাড়া, ৬ নাম্বার ওয়ার্ড বলে জানা গেছে। এদের মধ্যে ইয়াবা জুসেদ, আর ককটেল মাবুল্লাহ এলাকার অনেক আগের চিহৃত জেল খাটা সন্ত্রাসী। তারা দুজনেই মূলত এখন ইয়াবা ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে এক ব্যাক্তি জানিয়েছেন মাবুল্লাহ সি এনজি মূলত ইয়াবা প্রচারে ব্যবহার হয়, শুধু মানুষের চোখে ধুলু দেওয়ার জন্য তিনি সি এনজি ড্রাইভার হয়েছেন। সি এনজির ভিতরে সিঠের নিছে একটি স্টিলের চাকা আছে, ওটাতে ভরে নিয়মিত উখিয়া টেকনাফ থেকে ইয়াবা চালান আনতে যায়, ইয়াবা জুসেদ, এবং ককটেল মাবুল্লাহ। ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজারে সন্ত্রাসী হামলা, সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান