অনলাইন ডেস্ক:
সেপ্টেম্বরে সারাদেশে ১২৪ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এদের মধ্যে শিশু ৬১ জন, ৪৫ জন নারী। ১৫ জন নারী গণধর্ষণের শিকার হন ও তিনজনকে ধর্ষণের পর হত্যা করা হয়। এছাড়া সারাদেশে আত্মহত্যা করেছে ৬৮ জন।
মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মাসিক পর্যবেক্ষণ ও গবেষণায় এ চিত্র তুলে ধরা হয়েছে। সংস্থার মিউনিকেশন অ্যান্ড ডকুমেন্টশন অফিসার ফাতেমা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ধর্ষণ : সেপ্টেম্বর মাসে ধর্ষণের শিকার হয়েছেন ১২৪ জন নারী ও শিশু। এদের মধ্যে শিশু ৬১ জন। ৪৫ জন নারী। ১৫ জন নারী গণধর্ষণের শিকার হন ও তিনজনকে ধর্ষণের পর হত্যা করা হয়।
আত্মহত্যা : সেপ্টেম্বর মাসে সারাদেশে আত্মহত্যা করেছে ৬৮ জন। এদের মধ্যে ২৩ জন পুরুষ ও ৪৫ জন নারী। পারিবারিক দ্বন্দ্ব, প্রেমে ব্যর্থতা, অভিমান, রাগ ও যৌন হয়রানি, পরীক্ষায় খারাপ ফলের কারণে এসব আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
শিশুহত্যা : সেপ্টেম্বর মাসে ২৩ শিশুকে হত্যা করা হয়। এদের মধ্যে গাজীপুরে চুরির অভিযোগ এনে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়। সিলেটে ৭ বছরের এক শিশুকে গলাটিপে হত্যা করে সৎমা। ঢাকা ও রাজশাহী বিভাগে শিশু হত্যার সংখ্যা বেশি।
পারিবারিক কলহ : পারিবারিক কলহে সেপ্টেম্বর মাসে নিহত হন ৫০ জন। এদের মধ্যে পুরুষ ১২ জন, নারী ৩৮ জন। এদের মধ্যে স্বামীর হাতে নিহত হন ২৭ জন নারী। আর স্ত্রীর হাতে নিহত হন চারজন স্বামী।
সামাজিক অসন্তোষ : সামাজিক অসন্তোষের শিকার হয়ে এই মাসে নিহত হয়েছেন ৯ জন। সামাজিক সহিংসতায় আহত ও নিহতের ঘটনা বৃদ্ধি পেয়েছে।
এছাড়া সেপ্টেম্বর মাসে দেশে সন্ত্রাসী কর্তৃক ৭২ জন নিহত হয়েছেন বলে সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে। nj
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ১২৪, আত্মহত্যা ৬৮
Rating: 5
Reviewed By: Unknown