• Latest News

    চরণদ্বীপে অস্ত্র ও ছুরি হাতে মহড়া দিচ্ছেন সন্ত্রাসী বাবুল!


    কক্সবার্তা ডেস্ক:
    ডান হাতে পিস্তল, বাম হাতে একটা ছুরি। নীল রঙের শার্ট আর থ্রি-কোয়ার্টার প্যান্ট পরে সন্ত্রাসী মো. বাবুল (৩৩) প্রকাশ্যে হেঁটে চলছেন গ্রামের সড়ক দিয়ে। মানুষজন উঁকি দিতেই দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক ছড়ালেন।
    সোমবার (২ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ এলাকায় থেমে থেমে চললো বাবুলের এই অস্ত্রের মহড়া। মহড়া দেওয়ার সময় প্রতিপক্ষকে উদ্দেশ্যে করে অনর্গল তীর্যক বাক্যও ছুড়ছিলেন এই বলে-‘দেখে নেব!'
    দূর থেকে গোপনে বাবুলের অস্ত্র হাতে মহড়া দেওয়ার দৃশ্য ধারণ করে রাখেন স্থানীয়দের কেউ কেউ। দিনদুপুরে এভাবে অস্ত্র-ছুরি হাতে মহড়া দিয়ে আতঙ্ক ছড়ালেও পুলিশ তাকে আটক করতে পারেনি এদিন।
    পূর্ব চরণদ্বীপ মসজিদ ঘাট এলাকার ইমাম উদ্দিনের বাড়ীর মোজাহের মিয়ার ছেলে বাবুলের বিরুদ্ধে খুনসহ চারটি মামলা রয়েছে বলে জানা গেছে। আধিপত্য নিযে স্থানীয় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর একটি পক্ষের নেতৃত্বে আছেন বাবুল।
    পুলিশ সূত্র জানায়, গত ২১ সেপ্টেম্বর গ্রেফতারি পরোয়ানা থাকায় বাবুলকে আটক করে পুলিশের একটি টিম। কিন্তু এসময় এক পুলিশ কর্মকর্তাকে কামড় দিয়ে হাত কড়াসহ পালিয়ে যায় বাবুল।
    বাবুল তার বিরুদ্ধে পুলিশের এই অভিযানকে প্রতিপক্ষের ইঙ্গিতে হচ্ছিল বলে স্থানীয়দের বলে আসছিলেন। তাই ওই প্রতিপক্ষকে ‘দেখিয়ে দিতে’ এদিন নিজের বাড়ির সামনে প্রায় চার ঘণ্টা ধরে অস্ত্র-ছুরি হাতে মহড়া দেন বলে জানিয়েছেন স্থানীয়রা।বাবুল মহড়া দেওয়ার সময় স্থানীয়দের মধ্যে ভীতি কাজ করে। অনেকে ভয়ে বাড়ি থেকেও বের হননি।
    বাবুলের বিরুদ্ধে বোয়ালখালী থানায় এক অস্ত্র মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, গত ২১ সেপ্টেম্বর বাবুলকে গ্রেফতার করলে সে ওই কর্মকর্তাকে কামড় দিয়ে হাত কড়াসহ পালিয়ে গিয়েছিল।
    এদিকে বাবুলকে গ্রেফতারে পুলিশ জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্ উদ্দিন চৌধুরী। তবে তিনি এর আগে পুলিশের হাত থেকে বাবুলের পালিয়ে যাওয়ার ঘটনা সঠিক নয় বলে দাবি করেন।
    nb ছবি: সংগৃহীত

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চরণদ্বীপে অস্ত্র ও ছুরি হাতে মহড়া দিচ্ছেন সন্ত্রাসী বাবুল! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান