• Latest News

    সাইবার ৭১ এর সেই মিথ্যা পোস্ট ও সেই আসল হামলাকারীর পরিচয়!!! মিয়ানমারের প্রেসিডেন্ট ওয়েবসাইটে হামলার আসল ঘটনা!

    তামিরুল ইসলাম মিল্লাত রিপোর্টিং-



    বিশ্বে যখন মুসলিমদের হত্যা নিয়ে মায়ানমার রাষ্ট্রের দিকে তাকিয়ে হৈচৈ তখন এই হ্যাকিং নিয়েও হৈচৈ আরো বেড়ে যায় বিভিন্ন দেশে।
    কুখ্যাত সাইবার ৭১ এর পেইজে ৫ তারিখ সেই মিথ্যে নিউজে প্রকাশিত যে তারা মিয়ানমারের প্রেসিডেন্ট ওয়েবসাইট ডাউন করেছে।  এটি পুরাই ছিল তাদের আরো জনপ্রিয় হওয়ার একটি প্রচেষ্টা। এতে নিজেদের অবদান না থাকতেও তারা নিজেদের অবদানের কথা শিকার করেন।

    তারা যেদিন এই পোস্ট টি দেয়, তার আরো ৩ দিন আগে থেকে ওয়েবসাইট টি বন্ধ পাওয়া যায়। তারা বলেছে তারা সেদিন (৫ই সেপ্টেম্বর) করেছে। তারা তাদের কাজের কোনো প্রমানও পেজে উল্লেখ করেননি। তাদের এই কাজ টি পুরোটাই মিথ্যা প্রমান হয় পরে।

    নাঈম  নামে এক অজ্ঞাতনামা এর কাছে এই হামলার প্রমান চাইলে তিনি আমাদের প্রমান দেন। তাতে প্রমান পাওয়া যায় যে তিনি এই হামলা ৩১ তারিখ ও করেছেন। প্রমান ছবিতে-


    নাঈম নামে এক অজ্ঞাতনামা গ্রে হ্যাট হ্যাকার, তিনি বলেন,

    "আমি কোনো বড় হ্যাকার নই বা আমি এ বিষয়ে বেশি জড়িতও না। কিন্তু পরে যখন মিয়ানমারে এই মুসলিমদের মারা হচ্ছে টর্চার ও কষ্ট দিয়ে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমি এই হামলা চালাই।
    এখন আমরা অ্যানোনিমাস টাইগার্স (এখানে) নামে পরিচিতি। আমরা আমাদের সব এটাক এবং কাজ গোপন রাখি। কিন্তু সাইবার ৭১ এর এই নিন্দনীয় কাজ আমাদের কে আমাদের গোপনীয় কাজ প্রকাশ করাকে বাধ্য করায়। যে ওয়েবসাইট টি আরো আগে থেকে বন্ধ এবং যাতে তার কোনো হামলা চালায় নি কিন্তু সুযোগের সৎব্যাবহার করেছে, ঠিক তখন আমরা সত্যটা বাহিরে আনি। সাইবার ৭১ এর অ্যাডমিন তানজিম যাকে অনেকেই চিনেন এবং তাকে অনেকে ল্যামারও বলে থাকেন, আমি তার এই কাজে খুবই নিন্দা প্রকাশ করছি। "

    এরপর আরো আমরা জানতে পারি তার কাছ(নাঈম) থেকে,

    যখন মিয়ানমারে রাখাইন রাজ্যের মুসলিম রা মারা যাচ্ছে তাদের হাতে(মায়ানমার গভর্নমেন্ট) , এরপরই অনেক দেশ থেকেই সাইবার হামলা শুরু হয় মিয়ানমারের ওপর। এতে তুর্কির হ্যাকাররা অনেক ক্ষতি করে মিয়ানমারের গুরুত্বপূর্ণ সব ওয়েবসাইট এর। তুর্কি এই হামলা চালায় ২৯ তারিখ।  তার আগে থেকেই তিনি(নাঈম) ওই মায়ানমার গভর্নমেন্ট সাইট এ হামলা করতে থাকেন। (২৮ তারিখ)

    এর পর আরো জানা যায় তার হামলা শুরু করার কারণ,

    মিয়ানমারের হওয়া একটি ভিডিও যাতে একটি মুসলিম শিশু কে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছিলো বার বার যা বর্বরতার সীমা লঙ্ঘন করে যায়, সেই ভিডিও দেখে তিনি(নাঈম) শুরু করেন হামলা এই বর্বরতার বিরুদ্ধে। তিনি তাদের বিরুদ্ধে কথা বলে যান। তারপর শুরু করেন মিয়ানমার গভর্নমেন্ট ওয়েবসাইট গুলোতে ডিডস হামলা শুধু মাত্র একটি সাবধান বাণী মায়ানমার গভর্নমেন্টকে দেওয়ার জন্য।

    তিনি প্রথমে একাই এই হামলা চালিয়ে যান এবং সফল হন।
    এতে তাৎক্ষণিক ভাবে প্রেসিডেন্ট এর ওয়েবসাইট ডাউন হয়। যখন এতে গভর্নমেন্ট এর কিছুই হয়না তখন তিনি আরো অনেক ওয়েবসাইট এ এই এটাক শুরু করেন। তিনি দেখলেন যে এতো গুলি গভর্নমেন্ট সাইট একসাথে ডাউন করা সম্ভব নয় তাই তিনি বিভিন্ন জায়গা থেকে আরো সদস্য জোগাড় করতে থাকেন। এর পর তারা তাদের টার্গেট বাড়িয়ে গভর্নমেন্টএর গুরুত্বপূর্ণ ওয়েবসাইট এর সংখ্যা ১০০+ লিস্ট করেন!!
    এবং তখনও মিয়ানমারের প্রথম প্রেসিডেন্ট ওয়েবসাইট বন্ধ ছিল!! (তারিখ - আগস্ট ৩১)





    তার এই এট্যাক করার কথা মায়ানমার অ্যানোনিমাস হ্যাকার টিম জেনে যায়।
    এটাক এর কথা জানার পর মায়ানমার হ্যাকার টিম তাকে নিয়ে হাসাহাসি করেন। (১ সেপ্টেম্বর)
    এই ছবিতে ওই পোস্ট এর তারিখ ভালো করে দেখা যাচ্ছে।  (৩১ আগস্ট)






    পরে যখন মায়ানমার অ্যানোনিমাস হ্যাকার টিম এর ওয়েবসাইটেই এই হামলা চালানো হয়, মায়ানমার অ্যানোনিমাস হ্যাকার টিম পরে আবারো তাকে নিয়ে হাস্য করে।


    কিন্তু সাইট টি ডাউন হওয়ার পরে তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে মুছে দেন।




    তিনি(নাঈম) যখন বিভিন্ন দেশ দিয়ে এক্সপার্ট মেম্বার সংগ্রহ করেন, তার টার্গেট করা কাজ আরো এগিয়ে নিতে, সেই দিন টিও  ৩ সেপ্টেম্বর -


    এই সব তথ্য থেকে সরাসরিই বুঝা যায় যে সাইবার ৭১ সেদিন শুধু মাত্র সুযোগের সৎব্যাবহারের জন্যই এই রকম একটি পোস্ট দেয়-


    তাদের এই পোস্ট থেকে বুঝা যায় যে তারা অন্যের করা কাজ নিজের ঘরে নিচ্ছেন।  আর তারা এই পোস্ট টি করেন ৫ সেপ্টেম্বর।

    পরে জানা যায়, এই সাইট টি আরো আগে থেকে নাঈম নামের সেই ব্যাক্তির আক্রমণে প্রায় ৩১ আগস্ট থেকে বন্ধ থাকে। ৫ তারিখ এর আগে ৩, ৪ তারিখও এই ওয়েবসাইট টি বন্ধ ছিল।




    সাইবার ৭১ কেন এই কাজ টি করলো এবং এই তানজিম কে ল্যামার বলা হয় কেন তা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন -

    "আমি তাকে সরাসরি দেখিনি বা চিনিও না, কিন্তু তার কাজ মানুষ কে বোকা বানানোর মতো। ল্যামার  বলতে আসলে যা বুঝায় তা হলো হ্যাকার এর বিপরীত কিন্তু সে নিজে হ্যাকিং না জেনেও হ্যাকার হিসেবে নিজেকে স্বীকৃতি দেয়।  আর আমি তাকে অসম্মান ও করছি না কিন্তু এবার যখন আমাদের নিজেদের একটি কাজের ক্রেডিট চুরি করে তখন তা মানার যোগ্য নয়।
    তার নামে আরো অনেক কুখ্যাতি রয়েছে বলে আমার জানা আছে,
    তা আপনারা টেকটিউনসে রিজওয়ান এর লেখা পোস্ট এ দেখতে পারবেন। "

    তার কাছ থেকে কিছু লিংক সংগ্রহ করা হয় সাইবার ৭১ এর অ্যাডমিন তানজিম এর পরিচয় জানার জন্য-


    http://www.techtunes.com.bd/hacking/tune-id/374754

    http://www.techtunes.com.bd/hacking/tune-id/371660

    http://www.techtunes.com.bd/hacking/tune-id/391687



    তিনি আরো বলেনঃ
    " আমরা আপাতত কোনো ক্ষতি করছি না, আমরা মায়ানমার গভর্নমেন্ট কে একটা সাবধান বাণী দিতে চাই যাতে এই বর্বরতা বন্ধ হয়।  এতে কাজ না হলে পরে আমরা বিভিন্ন পদক্ষেপ নিবো।

    আমরা যত সম্ভব ক্ষতি না করার চেষ্টা করছি, কারণ ক্ষতির বদলে শুধু মাত্র ক্ষতিই আশা করা যায়!!"

    নাঈম ভাইয়ের এই যুক্তি সঙ্গত কথাটি আমাদের মনে রেখে কাজ করতে হবে।


    সাইবার ৭১ ও বিশেষ করে নাঈম ভাইয়ের জন্য রইলো কক্সসবার্তা এর পক্ষ থেকে অভিনন্দন।

    (এই খবরের সব ছবি ও স্ক্রিনশট প্রমান হিসেবে অজ্ঞাতনামা নাঈম ভাই এর কাছে থেকে নেওয়া।)
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সাইবার ৭১ এর সেই মিথ্যা পোস্ট ও সেই আসল হামলাকারীর পরিচয়!!! মিয়ানমারের প্রেসিডেন্ট ওয়েবসাইটে হামলার আসল ঘটনা! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান