• Latest News

    ঈদগড়ে প্রাক্তন ছাত্র সংসদের ফাইনাল ফুটবল টুর্নামেন্টে এমপি কমল

    কামাল শিশির, ঈদগড়:
    কক্সবাজার রামুর ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদ কতৃক আয়োজিত ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০১৭এর ফাইনাল খেলায় ৬সেপ্টেম্বর বিকাল ৪টায় প্রধান অতিথির বক্তব্যে রামু- কক্সবাজার সংসদিয় আসনের এমপি সাইমুম সরওয়ার কমল বলেন, খেলাধুলার মাধ্যমে বর্তমানে সামাজীক অবয় রোধের পাশাপাশি জীবন যাত্রার মান আরো বেশি উন্নত হচ্ছে। বলতে গেলে একজন খেলোয়াড় বিশ্বব্যাপি নিজেকে তুলে ধরতে পারছে। তাতে তাহার মান বৃদ্ধির পাশাপাশি দেশের সম্মানও বৃদ্ধি পাচ্ছে। তাই তিনি গ্রামীন খেলাধুলাকে আরো বেশি আধুনিক করে গড়ে তুলার জন্য যথাযত ব্যবস্থা নিবেন বলে জানান। এছাড়া তিনি ঈদগড় করলিয়ামুরা মাঠকে মিনি স্টেডিয়ামে রুপান্তরিত করার জন্য ঈদগড় ইউপি চেয়ারম্যানকে ব্যবস্থা গ্রহণ করতে বলেন এবং আয়োজক কমিঠিকে এক লক্ষ টাকা অনুদান দেন। অন্যদিকে তিনি সম্প্রতি মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদেরকে নির্মম ভাবে হত্যার তীব্র প্রতিবাদের পাশাপাশি বিশ্ব নেতাদের আহবান জানান এসব জগন্য হত্যা কান্ড বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। তিনি আরো বলেন,খেলাধুলার পাশাপাশি সম্প্রীতি রায় সবাইকে এগিয়ে আসতে হবে। খেলায় বিশেষ অতিথি ছিলেন, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার ফরিদ আহমদ, ঈদগড় রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক, বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু মুসা,ঈদগড় পুলিশ ক্যাম্প আইসি ছাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদ সভাপতি সাংবাদিক কামাল শিশির, ঈদগড় ইউনিয়ন যুবলীগ সভাপতি মনিরুল ইসলাম মনির, প্রচার সম্পাদক ইব্রাহীম খলিল,সাংবাদিক আবদু রশিদ, মাসেদুল হক আরমান,ইউপি সদস্য মো: শাহজাহান, সমাজ সেবক নুরুল আলম সোনা মিয়া, আওয়ামীলীগ নেতা নুরুল হক, তাতীলীগ সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ প্রমুখ। প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেয় বর্তমান সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ ও সাবেক সভাপতি কাউছার আলম তুহিন। খেলার ধারা ভাস্যে ছিলেন মিজানুর রহমান। খেলায় অংশ নেন বাইশারী হলুদিয়াশিয়া ফুটবল একাদশ বনাম নতুন অফিস বাঁশকাটা ক্রীড়া সংঘ। নির্ধারিত সময়ে খেলায় ১-১গোলে ড্র হওয়ায় ট্রাইবেকারে বাঁশকাটা ক্রীড়া সংঘ ৬-৫গোলে জয়লাভ করে। বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রপির পাশাপাশি নগদ ৪০হাজার টাকা এবং পরাজিত দলকে রানার আপ ট্রপিসহ ২০হাজার টাকা প্রদান করেন আয়োজক কমিঠি । ঈদগড়ে এটি প্রথম খেলা যা মানুষকে আনন্দের পাশাপাশি দল গুলোকে বিশাল অংকের নগদ টাকা প্রদান করেন। খেলা আয়োজক কমিঠি সুন্দর ও সুষ্ট ভাবে খেলা সমাপ্ত করতে পারায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। উল্লেখ্য খেলা চলাকালীন সময়ে কমিঠির সকল সদস্য উপস্থিত ছিলেন। nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগড়ে প্রাক্তন ছাত্র সংসদের ফাইনাল ফুটবল টুর্নামেন্টে এমপি কমল Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান