কক্সবার্তা ডেস্ক:
চট্টগ্রামের রাউজানে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলো- পাহাড়তলী ইউনিয়নের খৈয়াখালী গ্রামের মফিজুর রহমানের মেয়ে আকলিমা আকতার (৮) ও আবদুর রহমান (৫)।
শুক্রবার রাত ১২টার পর বাড়ির সামনের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে ওইদিন দুপুর ১২টার পর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না।
আকলিমা স্থানীয় উত্তর দেওয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ও আবদুর রহমান একই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে দুই ভাইবোন নিখোঁজ হয়। ১২ ঘণ্টা পর বাড়ির সামনের পুকুরে জাল ফেলে তল্লাশি চালিয়ে তাদের লাশ পাওয়া যায়।
শিশু দুটির বাবা মফিজুর রহমানের বাড়ি ভোলায় হলেও তিনি সপরিবারে রাউজানের ওই গ্রামে ভাড়া বাসায় থাকেন।
ধারণা করা হচ্ছে, তারা পানিতে ডুবে মারা গেছে।
joফাইল ফটো//
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: নিখোঁজের ১২ ঘণ্টা পর ভাইবোনের লাশ উদ্ধার
Rating: 5
Reviewed By: Unknown