নিজস্ব প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে কক্সবাজার সহ দেশবাসী, প্রবাসী বাঙ্গালি সহ অজস্র কক্সবার্তা ডটকম নিউজ পোর্টালের পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি ঈদের শুভেচ্ছা।
পবিত্র ঈদ উল আজহা সুমহান ত্যাগের মহিমার এক অনন্য দৃষ্টান্ত। কোরবানীর মধ্য দিয়ে আল্লাহর প্রতি ত্যাগের মহান আদর্শ স্থাপিত হয়।
সমাজে হিংসা-বিদ্বেষ, হানাহানী পরশ্রীকাতরতা থেকে মুক্তির জন্য কোরবানী মহান আল্লাহ তায়ালার রহমত স্বরূপ।
ঈদের খুশি আপনাদের-আমাদের সবার জীবনে মহান আল্লাহতায়ালা পূণর্তা দান করুন এই দোয়া করি।
পবিত্র ঈদ-উল-আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময়, সেই সাথে ত্যাগেরও এই শুভ প্রত্যায়ে আবারও ঈদ মোবারক।
//শুভেচ্ছান্তে//
সম্পাদক, প্রকাশক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবার্তা পরিচালনা পরিষদের ঈদ শুভেচ্ছা
Rating: 5
Reviewed By: Unknown