• Latest News

    ঈদের দিনই তরুনীকে গণধর্ষণ!


    অনলাইন ডেস্ক:
    পটুয়াখালীর বাউফল উপজেলায় ঈদের দিন (আজ শনিবার) সকাল সাড়ে ৭টার দিকে ২২ বছরের এক তরুনীকে গণধর্ষনের ঘটনা ঘটেছে। উপজেলার আদাবড়িয়া ইউনিয়নের মিলঘড় এলাকায় চার যুবক চলন্ত গাড়ি থামিয়ে ওই তরুনীকে একটি পরিত্যাক্ত ভিটায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় পুলিশ এক ধর্ষককে আটক করে ও ধর্ষিতা তরুনীকে উদ্ধার করে বাউফল থানায় নিয়ে আসে। ধর্ষিত তরুনী জানান, তার মা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আজ সকালে তিনি হাসপাতাল থেকে পার্শ্ববর্তী উপজেলা দশমিনার গোলখালী গ্রামের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। লোহালিয়া খেঁয়া পার হয়ে একটি ভাড়ায় চালিত মটরসাইকেলে ওঠেন। সকাল সাড়ে ৭টার দিকে মটর সাইকেলটি মিলঘর এলাকার বটতলায় পৌঁছলে ৪ যুবক চলন্ত মোটর সাইকেলের গতি রোধ করেন। এক পর্যায়ে ড্রাইভারকে প্রাণনাশের হুমকি দিলে ড্রাইভার গাড়ি নিয়ে দ্রুত সরে যান। এরপর ওই চার যুবক তাকে মুখ চেপে অদুরেই একটি পরিত্যাক্ত ভিটায় নিয়ে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে। এ সময় স্থানীয়রা কবির শরীফ নামের এক যুবককে আটক করে।
    স্থানীয়রা জানায়, ধর্ষক ওই যুবকদের নাম জাফর গাজী (২৮) পিতা আতাহার গাজী, মিজান সরদার (২৬) পিতা আবদুর রশিদ সরদার কবির (২৫) পিতা অজ্ঞাত ও সিদ্দিক (২২) পিতা হানিফ মীর। এদের মধ্যে দুই জনের বাড়ি একই ইউনিয়নের আতশখালী ও অপর দুই জনের বাড়ি মহাশ্রাদ্ধি গ্রামে। বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন, ধর্ষিতার শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
    cdসংগৃহীত ছবি//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদের দিনই তরুনীকে গণধর্ষণ! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান