• Latest News

    ডুলাহাজারা উদয়ন আদর্শ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
    চকরিয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ডুলাহাজারা উদয়ন আদর্শ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক ২০১৭-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে।
    বিদ্যালয় পরিচালনা কমিটি ও পার্বত্য ফাঁসিয়াখালী ইউ. আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুল হোছাইনের সভাপতিত্বে ২৮সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠান আরম্ভ হয়।
    উদয়ন আদর্শ বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডাঃ জিয়াউল হক পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল এহেসান চৌধুরী। অনুষ্ঠান শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক অধ্যাপক এনামুল হক খান। প্রধান অতিথির বক্তব্যে সাইফুল এহেসান বলেন ডুলাহাজারা ইউনিয়নে মানসম্মত ও আধুনিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে এই বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিকতা ও অভিজ্ঞ শিক্ষকদের পাঠদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে জেলা উপজেলায় সুনাম অর্জন করেছে। শিক্ষা বিস্তারে চ্যালেঞ্জ মোকাবেলায় আরো অগ্রসর হতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্ঠান হাসপাতাল স্কুলের প্রধান রুনেন্দ্র বিকাশ দে, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, খুটাখালী তমিজিয়া মাদ্রাসার সহ-শিক্ষক মাষ্টার কবির আহমদ, ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের সহ-শিক্ষক মাষ্টার মোঃ শাহাজাহান, উদয়ন আদর্শ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ছমিদুল হক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক নবিউল হক চৌধুরী, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রায়হানা বেগম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য- ডাঃ নাজিম উদ্দিন, বেলাল উদ্দিন, নাজমুল হক চৌং পিয়ারু, জাহেদুল মিটু, মাহাবুবুর রহমান, শাহেদ আলম ও মাষ্টার আব্দুল আলীম। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
    পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য এরশাদ হোসাইন মজুমদার।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারা উদয়ন আদর্শ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান