মোঃ রফিক উদ্দিন লিটন, ঈদগাঁও:
কক্সবাজার সদরের ঈদগাঁওতে বিদ্যুৎ ষ্পৃষ্টে স্কুল ছাত্র গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ২৬ সেপ্টেম্বর দুপুরের দিকে ঈদগাঁও বাসষ্টেশনের আলমাছিয়া মাদ্রাসা গেইট সংলগ্ন স্থানে জনৈক এক কোচিং সেন্টারে কোচিং করতে গেলে ছাদের উপর বিদ্যুৎ ষ্পৃষ্টে হয়ে ঈদগাঁহ কেজি স্কুলের নবম শ্রেনীর মানবিক বিভাগের ছাত্র ফাহিম আহত হয়। পরে তাকে ঈদগাঁওর ক্লিনিকে নিয়ে আসলে, তার অবস্থার অবনতি দেখা দিলে তাকে দ্রুত কক্সবাজারে প্রেরণ করে। পরবর্তীতে এ রিপোর্ট লিখা পর্যন্ত আহত ছাত্রকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানা গেছে। এ ব্যাপারে উক্ত বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম ও নুরুল আমিন হেলালীর সাথে কথা হলে তারা আহত ছাত্রটি তাদের স্কুলের বলে জানান।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁও কোচিং সেন্টারে বিদ্যুৎ ষ্পৃষ্টে শিক্ষার্থী গুরুত্বর আহত
Rating: 5
Reviewed By: Unknown