অনলাইন ডেস্ক:
সৌদি আরবের মক্কায় রাস্তা পার হওয়ার সময় বাসের নিচে চাপা পড়ে মো. ওয়াসিম আনসারি রাসু (৪৫) নামে এক বাংলাদেশি হাজীর মৃত্যু হয়েছে।সোমবার (০৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাজী মো. ওয়াসিম আনসারি রাসু দিনাজপুর শহরের পুরাতন বাহাদুর বাজার এলাকার মৃত ইয়াসিন আনসারির ছেলে। তিনি দিনাজপুর জেলা প্রশাসকের বাস ভবন অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী।
নিহতের প্রতিবেশী মো. ইকবাল টারজ্যান জানান, সোমবার হজ পালন শেষে রাসু দেশে ফেরার জন্য এয়ারপোর্টের উদ্দেশে রওনা হন। তিনি রাস্তা পার হওয়ার সময় একটি বাসের নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হন। পরে তাকে নিকটতম একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হাজীর মৃত্যু
Rating: 5
Reviewed By: Unknown