কক্সবার্তা ডেস্ক:
বলা যায় বিভিন্ন ধরনের অভাব অনটনের মধ্য দিয়েই চলছে চট্টগ্রামের অন্যতম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষা কার্যক্রম। সে সাথে রয়েছে নিরাপত্তার ঝুঁকিও। কারণ দেখা যায় কলেজটির অবস্থান পাহাড়ের উপর হলেও এর সামনের অংশ ছাড়া পেছনে কোন বাউন্ডারি ওয়াল নেই। যার কারণে বহিরাগততের অনুপ্রবেশ ঠেকানো অনেক কষ্টসাধ্য ব্যপার হয়ে দাঁড়িয়েছে। ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ ও পাহাড় থেকে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধারের পর আবাসিক হল দুটিও বন্ধ আছে ২০১৫ সাল থেকে। বাউন্ডারি ওয়াল না থাকাতেই মুলত পাহাড়ে অস্ত্র মজুদ করা সম্ভব হয়েছিল এবং হলগুলোতেও নজরদারি করা কঠিন ছিল। এ ছাড়া মুহসিন কলেজ চট্টগ্রামের অন্যতম একটি কলেজ হলেও এখানে কোন অডিটরিয়াম ভবন নেই। নেই কোন আলাদা লাইব্রেরি ভবনও। তাই আলাদা অডিটরিয়াম না থাকার কারণে কলেজ কর্তৃপক্ষকে একাডেমিক ভবনের বড় রুমগুলোতে তাদের বিভিন্ন অনুষ্ঠানগুলো সারতে হয়।
পাশাপাশি দুষ্প্রাপ্য অনেক বই থাকা সত্বেও মহসিন কলেজে আলাদা কোন লাইব্রেরি ভবন নেই। তাই লাইব্রেরির কাজটিও বড় একটি রুমের মধ্যেই সারানো হয়েছে। অন্যদিকে এই স্বনামধন্য
প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা এখন প্রায় ১৫ হাজার হলেও এতো সংখ্যক শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র ৭৮ জন শিক্ষক।
তাই কলেজ কর্তৃপক্ষ মনে করেন মহসিন কলেজের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে গেলে দ্রুত শিক্ষক সংখ্যা বাড়ানো প্রয়োজন। এছাড়া কলেজের ও শিক্ষার্থীদেরনিরাপত্তার জন্য অবশ্যই মহসিন কলেজের বাউন্ডারি ওয়াল
নির্মাণ করা প্রয়োজন। যদিও একটি ১০তলা একাডেমিক ভবন নির্মানের কাজ শুরু হওয়ার কথা রয়েছে, তবুও আরো একাডেমিক ভবন বাড়ানো প্রয়োজন। আর আবাসিক শিক্ষার্থীদের
আবাসনের জন্য হলগুলো পুনরায় চালু করার ব্যবস্থা করাও জরুরি। প্রায় দুই বছর ধরে হলগুলো বন্ধ থাকায় সেগুলো জরাজীর্ণ অবস্থায় আছে। এছাড়া শিক্ষকদের জন্য কোয়াটার ও ডরমিটরি ভবন নির্মাণ করা প্রয়োজন। পূর্বকোন
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: অনটনের মধ্যে চট্টগ্রাম সরকারি মহসিন কলেজ
Rating: 5
Reviewed By: Unknown