উখিয়া সংবাদদাতা:
বন্য হাতির আক্রমণে উখিয়ায় নতুন আসা এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা রিজার্ভ বন ভূমিতে নতুন স্থাপনের প্রক্রিয়াধীন একটি আশ্রয় শিবিরে এ ঘটনা ঘটে। এসময় বন বিভাগের পাহাড়ি জঙ্গলে আশ্রয় নেয়া রোহিঙ্গা পরিবারের অন্যান্যরা হাতির আগমন দেখে পালিয়ে যেতে সক্ষম হলেও রাখাইনের বুচিডং এলাকার গুরা মিয়ার কন্যা শিশু আজিজা আক্তারকে (৬) একটি হাতি শূঁড় দিয়ে তুলে আঁচাড় মারে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় বলে স্থানীয় গ্রামপুলিশ রফিক উদ্দিন জানিয়েছেন। ওই পরিবারটি গত মঙ্গলবার মিয়ানমার থেকে পালিয়ে এসে সেখানে আশ্রয় নিয়েছে। স্থানীয় বন বিভাগের বাধার মুখেও কতিপয় প্রভাবশালী লোকজন রাস্তা থেকে রোহিঙ্গাদের ধরে নিয়ে গিয়ে নিজের উদ্যোগে বন বিভাগের গভীর জঙ্গলে রোহিঙ্গাদের জন্য আশ্রয়স্থল গড়ে তুলছে বলে থাইংখালী বন বিট কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান জানিয়েছেন।
aiফাইল ফটো
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: উখিয়ায় হাতির আক্রমণে রোহিঙ্গা শিশুর মৃত্যু
Rating: 5
Reviewed By: Unknown