• Latest News

    ঈদগাঁওতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক সংঘর্ষ: আহত ১৫

    মোঃ রফিক উদ্দিন লিটন, ঈদগাঁও:

    চট্রগ্রাম-ককসবাজার মহাসড়কের ইসলামপুরে মর্মান্তিক সড়ক দূঘর্টনায় অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ২৬ সেপ্টেম্বর ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে ককসবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ডুলাফকির রাস্তা মাথা নামক স্থানে ককসবাজার মুখী একটি সৌদিয়া পরিবহন ঐ স্থানে দাঁড়িয়ে থাকা অপর আরেক একটি ট্রাকের পেছনে জোরেশোরে ধাক্কা দিলে সৌদিয়া পরিবহনটি মুহুর্তের মধ্য দূঘর্টনার কবলে পড়ে। এতে গাড়ীর সামনের অংশ ভেঙ্গে চুরমার হয়ে যায়। ঐ পরিবহনে সিলেট মৌলভীবাজার থেকে আসা খেলাফত মজলিশের বেশ কিছু কর্মী ছিল। তারা উখিয়া রোহিঙ্গাদের মাঝে এান দিতে যাচ্ছিল বলে নানা সূত্রে প্রকাশ। এ ঘটনায় আহতরা হলেন- এনামুল হক, দেলোয়ার, মাওলানা মিজানুর রহমান, মুফতি শামসুল ইসলাম,আবুল হোসেন, এহেছান,আবদুল গনি চৌধুরী, মাওলানা জাকারিয়া সহ অন্তত ১২/১৫ জন। তৎমধ্য দুয়েক জনের অবস্থা আশংকা জনক বলে জানা যায়। আহতরা সবাই হাতে,পায়ে, কোমরে, সহ শরীরের নানা স্হানে আঘাত প্রাপ্ত হন। তারা সকলে সিলেটের বলে জানা গেলেও বিস্তারিত তথ্যাধি পাওয়া যায়নি। আহতদের মধ্য অনেকে খেলাফত মজলিশের কর্মী বলে জানান ঈদগাঁও খেলাফত মজলিসের সাধারন সম্পাদক এমরান। তবে আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্বার করে ঈদগাঁও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের দেখভাল করছেন জেলা খেলাফত মজলিসের সাধারন সম্পাদক জুনাইদ মাহমুদ শাহেদ সহ নেতাকর্মীরা। অপরদিকে আহত হওয়া মুফতি শামশুল ইসলামের সাথে কথা হলে তিনি দুর্ঘটনায় সৌদিয়া পরিবহন দোষী বলে জানায়।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক সংঘর্ষ: আহত ১৫ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান