• Latest News

    ঈদগাঁওতে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধন


    মোঃ রফিক উদ্দিন লিটন, ঈদগাঁও:
    ককসবাজার সদর উপজেলার ঈদগাঁওতে এবার উন্নত পরিসরে আধুনিক চিকিৎসা সেবার মান নিয়ে অনাড়ম্বর অনুস্টানের মধ্যদিয়ে উদ্ভোধন করা হল ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। ২৯ সেস্টেম্বর সকাল ১১টার দিকে ঈদগাঁও বাসষ্টেশনের সেইফ ইসলামীয়া শপিং কমপ্লেক্সে উক্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্টাতা এম.ইসলামের সভাপতিত্বে উদ্বোধন ঘোষনা করেন - হোমিও চেতনা পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ ডা: আবদুল করিম। উদ্ভোধনী অনুস্টানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোমিও প্যাথিক বোর্ড ও সরকার প্রতিনিধি সদস্য আলহাজ্ব ডা: সালেহ আহমেদ সুলেমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন - কক্সবাজার পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্তি খীসা, চট্রগ্রাম জেলা বিএইচএম এ সভাপতি এড. ডা. মো.ছমি উদ্দিন, সাধারন সম্পাদক অধ্যক্ষ ডা. মো: শামশু উদ্দিন, কক্সবাজার জেলা সভাপতি অধ্যাপক ডা. মো.আবু সাঈদ, সাধারন সম্পাদক অধ্যক্ষ ডা. ছমিদুল হক, মাসিক হোমিও চেতনার সহযোগী সম্পাদক অধ্যাপক ডা. নঈম কাদের, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক, অত্র মেডিকেল কলেজ ও হাসপাতালের দাতা সদস্য মেম্বার জসিম উদ্দিন। অন্যদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন - ঈদগাঁওর হোমিও চিকিৎসক হাবিব উল্লাহ,রশিদ আহমদ,জাকের হোসাইন, ডা. অজিত কুমার দাস। এতে আরো উপস্থিত ছিলেন - ডা. মোহাম্মদ আলম, ডা.খাইর আহমদ, ডা.সনজিৎ দাশ, ঈদগাঁও রিপোর্টার সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর,সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, যুগ্ন সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম আলী, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো:রেজাউল করিম,রহমানিয়া মাদ্রাসায় শিক্ষক মিজানুর রহমান আজাদ, কুতুব উদ্দিন চৌধুরী সহ কলেজের শিক্ষার্থী, রোগী সর্ব শ্রেনীর পেশার লোকজন।অনুষ্টানের শুরুতে উক্ত হাসপাতালের বহির বিভাগের আনুষ্টানিক শুভ উদ্বোধন করা হয়। উল্লেখ্য যে দীর্ঘ ৪১ বছর পর জেলা সদরের গুরুত্ববহ বানিজ্যিক এলাকা ঈদগাঁওতে এই প্রথম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্টা লাভ করে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওতে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান