• Latest News

    খুটাখালীতে আরো এক যুবকের লাশ উদ্ধার, বাড়ছে সর্বত্রে আতংক!


    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
    চকরিয়া উপজেলার খুটাখালী থেকে গলাকাটা লাশ উদ্ধারের ৩দিন পর সোমবার (২১ আগস্ট) ফের যুবকের অর্ধ গলিত লাশ উদ্বার করেছে পুলিশ। নিহত যুবকের নাম আবু হেনা (২২) সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাশঁকাটা মাদরাসা পাড়ার এলাকার আবদুর রহমানের পুত্র এবং পেশায় হাইয়েস গাড়ির হেলপার বলে জানা গেছে।

    তার শরীরে বিভিন্ন স্থানে যখমের চিহ্ন পাওয়া গেছে। ওইদিন সকালে সদর উপজেলার নতুন অফিস ও চকরিয়া উপজেলার খুটাখলীর সীমন্তে ধান ক্ষেতের মধ্যবর্তী ঝিরিতে লাশটি দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও খুটাখালী ইউপি চেয়ারম্যান মৌং আব্দুর রহমান সরেজমিনে পরিদর্শন করেন।

    ধারনা করা হচ্ছে কে বা কারা যুবকটিকে হত্যা করে ৩-৪ দিন পর লাশটি ওই স্থানে রেখে যায়। লাশের পচন ধরায় প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে। খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি খায়রুজ্জামান ও চকরিয়া থানার ইনচার্জ (ওসি) বকতিয়ার উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। চকরিয়া থানার এসআই দেবব্রত ও সুকান্ত চৌধুরী লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

    চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বকতিয়ার উদ্দিন জানায় 'খবর পেয়ে উর্দ্বতন কর্মকর্তা সহ আমরা পরিদর্শনে যাই। লাশটি উদ্ধারর করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার মূল রহস্য বের করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে'

    এদিকে ক্রমাগত ভাবে মাঠ-ঘাট থেকে লাশ নিয়ে চরম আতংকে আছে খুটাখালী ও পার্শ্ববর্তী এলাকায় লোকজন। সাধারণ মানুষ প্রতিনিয়ত নিরাপত্তা হীনতায় ভুগছে দাবী করে স্থানীয়রা জানায় আর কত লাশ দেখতে হবে খুটাখালী বাসীকে! আর কয়টি মায়ের কোল খালি হলে প্রশাসন আরো কঠোর হবে! সরকার কি এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে না!

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালীতে আরো এক যুবকের লাশ উদ্ধার, বাড়ছে সর্বত্রে আতংক! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান