আল জাবের, বদরখালী:
৬ আগস্ট-১৭ বদরখালী ডিগ্রি কলেজ এ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের উদ্যেগে মানব বন্ধন পালিত হয়েছে। এতে উপস্হিত ছিলেন বদরখালী ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ এ কে এম ফজলুল হক, বদরখালী ডিগ্রি কলেজের প্রভাষক মনির উদ্দিন ভুঁইয়া, অত্র কলেজের ছাত্র- ছাত্রীবৃন্দ। মাতামুহুরী ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন বেলাল,মাহামুহুরী ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক তানবিন ইসলাম সাইমুন, মাতামুহুরী ছাত্রলীগের নেতাকর্মী সহ বদরখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সম্পাদক ও নেতাকর্মী বৃন্দ। বদরখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সম্পাদক মনজুর আলম, ছাত্রনেতা রাশেদুল ইসলাম রাশেদ,সালাহ উদ্দিন বাচ্ছু,বদরখালী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি,সম্পাদক ও নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায়ের দাবীতে মাতামুহুরী ছাত্রলীগের মানব বন্ধন
Rating: 5
Reviewed By: Unknown