• Latest News

    ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা পিকুল বহিষ্কার

    কক্সবার্তা ডেস্ক:
    দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক উপ সম্পাদক মিজানুর রহমান পিকুলকে সংগঠন থেকে সাময়িকে বহিষ্কার করা হয়েছে।
    রোববার দিবাগত মধ্যরাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
    জানা যায়, রোববার রাতে ইডেন কলেজের দুই ছাত্রীকে লাঞ্ছিত করে ছাত্ররীগ নেতা পিকুল। পরে ভুক্তভোগী ওই ছাত্রীরা চকবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার অভিযোগ পাওয়ার বিষয়টি জানিয়েছেন।
    পুলিশ জানায়, রাত ৮টার দিকে ভুক্তভোগী ছাত্রী, তার স্বামী ও ছোট বোন পলাশী বাজারে মাছ কিনতে যায়। সেই সময় মিজানুর রহমান পিকুলও মাছের বাজারে ছিলেন। এক পর্যায়ে হাঁটতে গিয়ে পিকুলের সঙ্গে ছাত্রীর স্বামীর ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে পিকুল তার স্বামীকে গালি-গালাজ করে মারধর করতে ঔদ্ধত হয়। পরে সেই ছাত্রী ও তার ছোট বোন প্রতিবাদ করলে পিকুল তাদের উপরও চড়াও হয় এবং পিকুল তার অনুসারীদের ডেকে এনে ছাত্রীর শ্লীলতাহানি করে এবং তার স্বামীকে মেরে রক্তাক্ত করে।
    পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক রাসেল আহমেদ তাদের উদ্ধার করার চেষ্টা করে এবং আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।
    এদিকে লাঞ্ছিতের শিকার দুই ছাত্রীর ভাই ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি পদে রয়েছে বলে জানা গেছে।
    এ ঘটনার পর থেকে পিকুল তার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করেও বন্ধ পাওয়া যাচ্ছে। nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা পিকুল বহিষ্কার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান