কক্সবার্তা ডেস্ক:
সাংবাদিক আব্দুল লতিফ মোড়লের বিরুদ্ধে দায়েরকৃত তথ্য যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) আইনের মামলা প্রত্যাহার এবং ৫৭ ধারা বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। স্থানীয় দৈনিক প্রবাহ পরিবারের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহ আলম। এ সময় বক্তৃতা করেন সাংবাদিক আবু তৈয়ব, রাশিদুল ইসলাম, মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, অ্যাডভোকেট কুদরত-ই খুদা, ইকবাল হোসেন বিপ্লব প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান।itt
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: সাংবাদিক লতিফের মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন
Rating: 5
Reviewed By: Unknown