• Latest News

    চকরিয়ায় গণপিটুনিতে ডাকাত নিহত



    চকরিয়া প্রতিনিধি:
    কক্সবাজারের চকরিয়ায় জনতার গণপিটুনিতে মো. রোকন উদ্দিন (২৬) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এসময় ওয়াজ উদ্দিন (২৫) নামে আরও এক ডাকাত গুরুতর আগত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডস্থ আমাইন্যারচর এলাকায় এ ঘটনা ঘটেছে।
    নিহত ডাকাত মো. রোকন উদ্দিন উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের সেকান্দর পাড়ার মৃত জাফর আলম মেম্বারের ছেলে। এবং আহত ওয়াজ উদ্দিন ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ লালপুর ঈদমণি এলাকার শামসুল আলমের ছেলে।
    স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে বিদেশ থেকে দেশে ফিরে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা সাহাবউদ্দিন। কয়েকদিন পরই তার বিয়ে হওয়ার কথা রয়েছে। এজন্য তিনি বিদেশ থেকে বেশ কিছু স্বর্ণালংকারসহ দামী জিনিসপত্র নিয়ে এসেছেন। এ খবর পেয়ে সশস্ত্র ৫-৬ জনের একদল ডাকাত গতকাল দিবাগত রাতে সাহাবউদ্দিনের বাড়িতে হানা দেয়। বাড়িতে ডাকাত এসেছে ধারণা করতে পেরে চিৎকার চেঁচামেচি শুরু করে পরিবারের লোকজন। এসময় আশপাশের এলাকার লোকজন এগিয়ে আসলে অন্য ডাকাতরা পালিয়ে যেতে পারলেও রোকন উদ্দিন ও ওয়াজ উদ্দিনকে ধরে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন।
    চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, গণপিটুনি দেওয়ার পর রাতেই স্থানীয় লোকজন দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। এসময় রোকন উদ্দিন মারা যায়। অপর আহত ওয়াজউদ্দিন হাসপাতালে ভর্তি আছে। নিহতের প্রাথমকি সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।
    চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গণপিটুনিতে নিহত ও আহতের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।cd

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় গণপিটুনিতে ডাকাত নিহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান