মোহাম্মদ শাহনেওয়াজ::
আলিকদম প্রতিনিধি।।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মহান স্বাধীনতার স্থপতি, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলীকদম উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে। উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ স্বতঃস্ফূর্ত ভাবে উক্ত কর্মসূচিতে অংশ গ্রহন করে।
মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে উত্তোলন করা হয়। পরে উপজেলা প্রশাসনের ব্যানারে এক শোক র্যালি বের করা হয়।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে স্কুল, মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক-সাংবাদিক নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম। এতে আলীকদম সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিনসহ উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা , পুলিশ প্রশাসন, ও রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
শেষে বঙ্গবন্ধুর জীবনীর উপর চিত্রাঙ্কন, রচনা, হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও গাছেরা চারা বিতরণ করেন অতিথিরা। দিবসটি উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দুপুরে কাঙ্গালী ভোজের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। এ আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব মোজাম্মল হক প্রধান অতিথি ছিলেন। একই ভাবে স্ব স্ব উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী বেসরকারী দপ্তরগুলো পৃথক শোক দিবস পালন করে।