• Latest News

    হাজী মোহাম্মদ ইলিয়াছ এমপি স্বপরিবারে পবিত্র হজ্জে যাচ্ছেন, দোয়া কামনা


    চকরিয়া প্রতিনিধি:
    কক্সবাজার-১ চকরিয়া- পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা এবং আইন বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও কক্সবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি জননেতা আলহাজ মোহাম্মদ ইলিয়াছ ( এমপি) স্বপরিবারে পবিত্র হজ্জ পালনে যাচ্ছেন। ১৫ আগস্ট সকাল ১০ টায় চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে একটি হজ্জ ফ্লাইটে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদীনা শরীফের উদ্দেশ্যে রওয়ানা হবেন। এ জন্য ১৪ আগস্ট চকরিয়া থেকে চট্টগ্রাম যাবেন।
    এমপি ইলিয়াছের সাথে পরিবারের সদস্যদের মধ্যে সফর সঙ্গী রয়েছেন তাহার সুযোগ্য সহধর্মীনি, শ্বাশুড়ী, মেয়ে ও মেয়ের জামাই।
    এদিকে হাজী মোঃ ইলিয়াছ এমপি সময় স্বল্পতার কারণে আত্বীয় স্বজন, দলীয় নেতাকর্মী, প্রশাসনিক কর্তা, শুভাকাংখি, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্টদের সাথে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও চকরিয়া পেকুয়াবাসীর কল্যাণে যেন পবিত্র স্থানে দোয়া চাইতে পারেন তার জন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: হাজী মোহাম্মদ ইলিয়াছ এমপি স্বপরিবারে পবিত্র হজ্জে যাচ্ছেন, দোয়া কামনা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান