• Latest News

    ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মী গুরুতর আহত


    এম আবুহেনা সাগর, ঈদগাঁও:
    কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে সড়ক দূর্ঘটনায় এক সংবাদকর্মী গুরুতর আহত হন। ২১ আগষ্ট বিকাল তিনটার দিকে ঈদগাঁও বাজার হয়ে মোটর সাইকেল যোগে বিশেষ কাজে যাওয়ার প্রতিমধ্যে ঈদগাঁও বাসষ্টেশন সংলগ্ন এলাকায় আলু ভর্তি ভ্যানগাড়ী আর টমটমের ধাক্কায় রিপোর্টাস সোসাইটির সহ-সভাপতি ও দৈনিক দৈনিন্দিন পত্রিকার প্রতিনিধি এম শফিউল আলম আযাদ গুরুতর আহত হয়। আহত অবস্থায় শফিকে উদ্বার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। সংবাদকর্মী শফির সাথে মোটর সাইকেলে রিপোটার সোসাইটির সাধারণ সম্পাদক শাহিদ মোস্তাফা শাহিদ ও ছিলেন। আহতের খবর পাওয়ার পরপরই শফিকে ক্লিনিকে দেখতে আসেন ঈদগাঁও রিপোটার সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর, সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দিন আরফাত ও সদস্য মিজবাহ উদ্দিন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন সংগঠনের সদস্যরা।
    উল্লেখ্য যে, ঈদগাঁও বাজার ও বাসষ্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে লাইসেন্স বিহীন টমটম চালকের দৌরাত্ব বেড়েই চলছে।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মী গুরুতর আহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান