• Latest News

    চট্টগ্রামে স্ত্রীকে খুন করে দরজায় তালা লাগিয়ে পালিয়েছে স্বামী


    বার্তা পরিবেশক:
    চট্টগ্রামে জরিনা বেগম নামে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ এলাকার বাসা তার লাশ উদ্ধার করা হয়।
    ঘটনার পর থেকে তার স্বামী সাইফুল শেখ পলাতক রয়েছেন। নিহত জরিনা এশিয়ান গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার সুপারভাইজার ছিলেন।
    বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ মঈন উদ্দীন বলেন, খুনের পর বাসায় তালা দিয়ে পালিয়ে যায় স্বামী। তার গলায় শ্বাসরোধের চিহ্ন আছে। প্রাথমিকভাবে তথ্য পেয়েছি, খুন করে স্বামী দরজায় তালা দিয়ে পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
    পুলিশ জানায়, তিন বছর আগে জরিনা বিয়ে করেন সাইফুলকে। সম্প্রতি সাইফুল গোপনে আরেকটি বিয়ে করেছেন বলে জানতে পারেন জরিনা। বিষয়টি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। ঝগড়া-বিবাদের জেরে জরিনার মা ও ভাইয়েরা এসে কয়েকবার তাদের মধ্যে মিমাংসা করে যান। শনিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। pb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চট্টগ্রামে স্ত্রীকে খুন করে দরজায় তালা লাগিয়ে পালিয়েছে স্বামী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান