• Latest News

    নিজের মা-ভাই-বোনকে পেটালেন ইউপি চেয়ারম্যান!


    কক্সবার্তা ডেস্ক:
    জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নিজের মা, ভাই ও বোনকে পিটিয়ে জখম করেছেন রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান সবুজ।
    মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চৈত্রকোল ইউনিয়নের কলোনী বাজারে ঘটনাটি ঘটেছে।
    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চৈত্রকোল ইউপির চেয়ারম্যান জিয়াউর রহমান সবুজ ওই ইউনিয়নের কলোনীবাজারে তার ব্যক্তিগত অফিসের সঙ্গে পৈত্রিক ১ একর ১৩ শতক জমি ভাগবাটোয়ারা ছাড়াই খামার করে একাই ভোগদখল করছেন। এ নিয়ে চেয়ারম্যানের মা, ভাই, বোনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
    মঙ্গলবার ওই জমিতে সীমানা প্রাচীর নির্মাণকালে এর প্রতিবাদ করতে গেলে সবুজ ও তার সাঙ্গপাঙ্গরা চেয়ারম্যানের মা আনোয়ারা বেগম (৬০), বোন পারভীন (৩৫), ছোট ভাই মধু মিয়া ও ভগ্নিপতি ইছাহাক হোসেনকে লাঠি দিয়ে মারপিট করে।
    আশংকাজনক অবস্থায় চেয়ারম্যানের ছোট ভাই পারভেজ হোসেন মধুকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। মা আনোয়ারা বেগম, বোন পারভীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
    বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন চেয়ারম্যানের মা আনোয়ারা বেগম বলেন, আমার স্বামীও (মজিবর রহমান) চেয়ারম্যান ছিল। তিনি কয়েক বছর আগে মারা গেছেন। আমি অসহায়ভাবে দিনযাপন করছি। কিন্তু ছেলে চেয়ারম্যান হয়েও আমার খোঁজ খবর নেয় না।
    তিনি বলেন, 'আমার ছেলে জোরপূর্বক জমি, গাছপালা সব দখল করে খাচ্ছে। সে আমাকে যেভাবে মারপিট করেছে, এর প্রতিদান আল্লাহ ওকে দিবে।'
    বোন পারভীন জানায়, আমি ওর নির্বাচনের সময় তিন লাখ টাকা দিয়েছি। সেটা দিচ্ছে না। পাশাপাশি আব্বার জমিগুলো একাই দখল করে খাচ্ছে। আমাদেরকে মারপিটের সময় সেই পুলিশ নিয়ে গিয়েছিল। আবার আমাদের বিরুদ্ধেই অভিযোগ দিয়েছে।
    চেয়ারম্যান সবুজ বলেন, মধু একজন ইয়াবাসেবী। ওই আমাকে মারপিট করেছে। আমি তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে। মামলা হয়েছে কিনা জানি না।
    পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, ঘটনা জানার পরই রাতেই পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চেয়ারম্যানের মা, বোন, ভাই চিকিৎসাধীন রয়েছে বলে জেনেছি।
    //joপ্রতীকী ছবি//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: নিজের মা-ভাই-বোনকে পেটালেন ইউপি চেয়ারম্যান! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান