• Latest News

    বদরখালী ডিজিটাল সেন্টারে অনিয়মের অভিযোগ


    সংবাদদাতা:
    চকরিয়ার বদরখালী ইউনিয়ন পরিষদে জনগণের দোরগোড়ায় বাংলাদেশ সরকারের ডিজিটাল সেবার নাম ইউনিয়ন ডিজিটাল সেন্টার। বদরখালী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে প্রভাবশালী ৭, ৮ জন লোক বসিয়ে জন্ম নিবন্ধন ফরম বিক্রি অভিযোগ উড়েছে। উক্ত জন্ম নিবন্ধন আবেদন ফরমের উপরে বিনামূল্যে লিখা থাকলে ও তা মানছেনা ক্ষমতার দাপুটে ব্যক্তিরা । স্হানীয় সরকার সমবায় মযন্ত্রালয়ের আইনে জন্ম নিবন্ধন আবেদন ফরম বিনামূল্যে বিতরণের জন্য লিখা থাকলে ও বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ইউ পি সচিব, ডিজিটাল সেন্টারের পরিচালক বিনামূল্যে বিতরণের জন্য জন্ম নিবন্ধন আবেদন ফরমে সু কৌশলে টাকা আদায় করে নিচ্ছে। অভিযোগ জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌছাবে দূরের কথা সেবা গ্রহিতাদের মনে একটা প্রশ্ন আমরাত এই দেশের নাগরিক । ফ্রি জন্ম নিবন্ধন আবেদন ফরমের ফরম বানিজ্য ও হরিলুট চলছে বদরখালী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে দেখার যেন কেউ নেই। বাংলাদেশ সরকারের ডিজিটাল সেবার মান উন্নয়নের লক্ষ্যে সরকার ভূমিকা পালন করে যাচ্ছেন অপরিসীম, ডিজিটাল সেবা নিতে আসা সাধারণ জনগণের অভিযোগের ভিত্তিতে বদরখালী ইউনিয়ন পরিষদের সচিবের কাছ থেকে জানতে চাইলে সে বলেন প্রতি জন্ম সনদ আবেদন ফরম থেকে পাচঁ টাকা করে আদায় করা হচ্ছে, বদরখালী ইউনিয়নের বাসিন্দা জয়রাল আবেদীন, নুরুল কবির, গোলাম কাদের, নুরুল আবছার, আবু তৈয়ব, জানান মাইকের মারপদে প্রচার শুনলে আমার ছোট ছেলে মেয়ের জন্ম নিবন্ধন আবেদন ফরমের জন্য বদরখালী ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে গেলে অত্র ডিজিটাল সেন্টারের পরিচালক আহসান হাবিব সাগর দুটি আবেদন ফরমে ১০ টাকা করে বিশ টাকা আদায় করে আরো অসংখ্যা সেবা গ্রহিতাদের কাছ থেকে টাকা আদায় করে চলছে হরিলুটের রমরমা ফরম বার্নিজ্য। উক্ত জন্ম নিবন্ধন আবেদন ফরম পূরণ করার সময় আবেদন ফরমের উপরে চোখ গেলে বিনামূল্যে বিতরণের জন্য প্রযোজ্য লিখা দেখলে তখন বিষয়টি সাংবাদিকদের জানান, ইউপি সচিবের কাছে সত্যাতা যাচাই করতে গেলে, সরকার পতনের আন্দোলনের বিরুদ্ধি শিবির ক্যাডার বদরখালী ডিজিটাল সেন্টারের পরিচালক আহসান হাবিব সাগার, আরেক শিবির ক্যাডার বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশরের দেহরক্ষী মোঃ দেলোয়ার নাম দুই যুববক সন্ত্রাসী কাদায় পিচন দিয়ে কিল গুশি মারতে শুরু করে। বদরখালী বাজারের দোকান থেকে ছুড়ে এসে বদরখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মৌ মনজুর, জয়নাল আবেদীন সহ পথচারীরা আমাকে উদ্ধার করেন। ঐ দুই সন্ত্রাসী শিবির ক্যাডার গায়ের শার্ট, নগদ টাকা ব্যবহারের ক্যামরা চিনিয়ে নে। আমি একজন সচেতন নাগরিক হিসাবে জন্ম নিবন্ধন আবেদন ফরমের অবৈধ টাকা নিতে বাধা দিলে সন্ত্রাসী কাদায় হামলা চালায়। বদরখালী ইউনিয়ন পরিষদে সচেতন নাগরিক প্রতিবাদ করতে গিয়ে শারীরিক লাঞ্চিত হয়। তাদের কাছে সাধারণ নাগরিক কি আশা করবে এবং তাদের হাতে সাধারণ মানুষ নিরাপদ কতটুকু। সচেতন নাগরিক হিসাবে জেলা প্রসাশন, জেলা পরিষদ, উপজেলা প্রসাশন, উপজেলা পরিষদের জরুরী হস্তক্ষেপ কামনা করেন তিনি।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বদরখালী ডিজিটাল সেন্টারে অনিয়মের অভিযোগ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান