মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলাধীন খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচা মাদ্রাসা ও এতিমখানার বিরুদ্ধে ষড়যন্ত্র থামছেনা। এলাকাবাসী সুত্রে জানা যায় খুটাখালীর হত দরিদ্র জনগোষ্ঠীর ভেতর ২০০০ সালে দীনি শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে। শত প্রতিকূলতার মধ্য দিয়ে মাদ্রাসা ও এতিমখানাটি এপর্যন্ত দাঁড় করিয়েছেন প্রতিষ্ঠতা পরিচালক মৌঃ নুরুল হোছাইন। তার সীমাহীন কষ্টের ফলাফল বর্তমানে মাদ্রাসাটি দেখলে যে কারো মন জুড়িয়ে যায়। মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের পড়ালেখার মান আর শিক্ষার পরিবেশের প্রতি অত্যন্ত সন্তুষ্ট রয়েছে বলে জানায় এলাকাবাসী। কিন্তু দীর্ঘ ১৭ বছর আগে থেকে এ পর্যন্ত দীনি শিক্ষা প্রতিষ্টানটি ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে একটি কুচক্রী মহল। এমনকি এখনো পর্যন্ত প্রতিষ্ঠাতা পরিচালকের বিরুদ্ধে মানহানি পূর্বক চলছে অমানবিক নির্যাতন ও ষড়যন্ত্র। সম্প্রতি কালো টাকা ব্যবহার করে একটি প্রভাবশালী চক্র এলাকার কিছু বিষয় নিয়ে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। এমনকি মিথ্যা সাক্ষী দিতে বাধ্য পূর্বক বে-কায়দায় ফেলে মাদ্রাসার চরম ক্ষতি করতে পায়তারা চালাচ্ছে তারা। ওই চক্রটির মাধ্যমে এলাকার সৎ ও প্রতিবাদী যুবকদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দিয়ে যাচ্ছে বলেও স্থানীয়রা জানিয়েছে। এব্যাপারে সেগুন বাগিচা মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠতা পরিচালক মৌঃ নুরুল হোছাইন বলেন 'আমি মাথার ঘাম পায়ে ফেলে এ দারিদ্র জনগোষ্ঠির মাঝে দীনি শিক্ষা প্রতিষ্ঠা লাভ করি। এতে মায়ের অলংকার পিতার সম্পত্তি বিক্রি করার পর এখনো পর্যন্ত ঋণের বুঝা টানতে হচ্ছে আমাকে। মাহান আল্লাহ পাকের রহমত ও এলাকাবাসীর আন্তরিকতা নিয়ে আমি এই দীনি শিক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রভাবশালী ও কুচক্রী মহলের ষড়যন্ত্রে যদি সঠিক তদন্তে দোষী সাব্যস্ত হই দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে সকল শাস্তি মাথা পেতে নিতে আমার কোন আপত্তি থাকবে না'
//সংগ্রহীত ফাইল ছবি//
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: খুটাখালীতে সেগুনবাগিচা মাদ্রাসা নিয়ে চলছে ষড়যন্ত্র
Rating: 5
Reviewed By: Unknown