কক্সবার্তা ডেস্ক:
খালেদা জিয়া আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমাকে ছয় বছর জেল হাজতে বন্দী রেখেছিলো। আমার স্ত্রীও জেল খেটেছেন। ওই সময় আমার হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করা হয়েছে। যাতে করে জাতীয় পার্টিকে ধ্বংস করা যায়। আমার মুক্তি ও হাসপাতালে চিকিত্সার জন্য অনশন করেছেন আমার স্ত্রী ও দলীয় নেতাকর্মীরা। কিন্তু খালেদা জিয়ার মন গলেনি। তবে আল্লাহর রহমতে আমাকে তিনি মারতে পারেননি। জাতীয় পার্টিও ধ্বংস হয়নি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ উপজেলার জব্বারগঞ্জে বন্যাদূর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ।
তিনি আরো বলেন শত ষড়যন্ত্রের মাঝেও মহান সৃষ্টিকর্তার দয়ায় আমি এখনও বেচেঁ আছি এবং সুস্থ্য আছি।
আগামী সংসদ নির্বাচনে তিনশ আসনে প্রার্থী দেয়া হবে। আমরা জোর করে সীল মেরে ক্ষমতায় আসতে চাইনা। জনগনের ভোটে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে। তারপরই আমি রাজনীতি ছেড়ে দেব।
তিনি বলেন বিএনপি কখনই ক্ষমতায় আসতে পারবেনা। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দুই দলই ক্ষমতায় আসবে। সভায় তিনি জামালপুর -১ আসনে জাপার প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী এম সাত্তারকে দলীয় প্রার্থী ঘোষণা করেন এবং লাঙ্গল প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
বকশীগঞ্জ উপজেলা জাপার সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এ.বি.এম রুহুল আমিন হাওলাদার, জাপার প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, জেলা জাপার সাধারণ সম্পাদক ইকবাল এহসান, উপজেলা জাপার সাধারণ সম্পাদক হামিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান এস এম আবু সায়েম, ইসলামপুর উপজেলা জাপার সভাপতি জিল্লুর রহমান, উপজেলা ছাত্র সমাজের সভাপতি খোকন আকন্দ, যুব সংহতির সভাপতি জিয়াউর রহমান প্রমূখ। পরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। kv
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: খালেদা জিয়া আমাকে মেরে ফেলতে চেয়েছিল: এরশাদ
Rating: 5
Reviewed By: Unknown