কক্সবার্তা ডেস্ক:
দুই-তিন মাসে আগে এক কেজি এলাচ পাইকারিতে বিক্রি হতো ১ হাজার টাকায়। দুই-তিন মাস আগে যে পরিমাণ এলাচ সরবরাহ ও মজুদ বাজারে ছিল তাতে বর্তমানে সংকট হওয়ার কথা নয়। কিন’ এক সপ্তাহের ব্যবধানে কোনো কারণ ছাড়াই ১ হাজার টাকার এলাচ প্রথমে ১৩ শ’ ও পরে ১৩ শ’ ৫০ টাকায় বিক্রি হচ্ছে। শুধু এলাচ নয়; আসন্ন ঈদুল আযহার কারণে আদা, রসুন, জিরাসহ বেশ কয়েকটি মসলা জাতীয় পণ্য কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট সৃষ্টি করে ক্রমাগত দাম বাড়িয়েই চলেছে।
বাংলাদেশে জিরা আসে প্রধানত ভারত, তুরস্ক এবং সিরিয়া থেকে। দেশে ঝড়-বৃষ্টি যাই হোক না কেন অন্যান্য মসলাসামগ্রীর মত জিরার দামের উপর কোনো প্রভাব পড়ে না। এর দাম হেরফের হয় আন্তর্জাতিক বাজারে দাম উঠানামায়। কিন’ আন্তর্জাতিক বাজার সি’তিশীল থাকার পরও ৩৫০ টাকার জিরা স’ানীয় বাজারে ৫-১০ টাকা করে দিন দিন বেড়েই চলেছে।
নতুন চাকতাইয়ের যাবতীয় মসলাসামগ্রীর আমদানিকারক ও পাইকারি বিক্রেতা ‘মেসার্স নাজিম এন্ড ব্রাদার্স’ এর স্বত্বাধিকারী মো. নাজিম উদ্দিন এর সঙ্গে কথা হয় গতকাল বিকেল ৫টায়। তিনি বললেন, ‘ঈদুল আযহা উপলক্ষে বর্তমানে আমাদের যথেষ্ট পরিমাণে মসলা মজুদ আছে। তাই দাম বাড়ারও কোনো কারণ দেখছি না। কিন’ কোনো এক অদৃশ্য কারণে মসলার দাম ধীরে ধীরে বেড়ে চলেছে। আমরাও তাই বাজারের প্রচলিত বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।’
বন্যার অজুহাত দেখিয়ে চায়না থেকে আসা পেঁয়াজ ও আদা একইভাবে কেজি প্রতি ১০-২০ টাকা বাড়িয়ে ফেলেছে কতিপয় অতিমুনাফালোভী সিন্ডিকেট। এ প্রসঙ্গে খাতুনগঞ্জের পেঁয়াজ, রসুন ও আদার আড়তদার প্রতিষ্ঠান কে বি এন্টারপ্রাইজের কর্নধার বিশ্বজিৎ দাশ সুপ্রভাতকে বললেন, ‘ঈদুল আযহায় মসলাসামগ্রীর চাহিদা বাড়তি থাকে বলে, একটি চক্র কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে কৌশলে দাম বাড়িয়ে দিচ্ছে।’
এ প্রসঙ্গে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসেন সুপ্রভাতকে বললেন, ‘জেলা প্রশাসনের মিটিংয়ে আমরা ব্যাপারটি তুলেছিলাম। কথা ছিল গত বুধবার থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কিন’ এখনও তা দৃশ্যমান হচ্ছে না। সাধারণ মানুষের কথা ভেবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর না হলে এসব অসাধু ব্যবসায়ীদের কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। আমরা আশা করছি এ ব্যাপারে খুব শীঘ্রই প্রশাসনের টনক নড়বে।’
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: সিন্ডিকেটে বাড়ছে মসলার দাম!
Rating: 5
Reviewed By: Unknown