• Latest News

    রোগীদের সাথে প্রতারণা করায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড


    কক্সবার্তা ডেস্ক:
    রোগীদের সঙ্গে প্রতারণা করার দায়ে অসিত কুমার (৫০) নামে এক ভুয়া চিকিৎসককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
    বুধবার (০৯ আগস্ট) দুপুরে ঝিনাইদহ শহরের পোস্ট আফিস মোড়ে নোবেল ড্রাগ হাউজে অভিযান চালিয়ে ওই চিকিৎসককে আটক করা হয়।
    পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩ মাসের কারাদণ্ড দেন। দণ্ডিত ভুয়া চিকিৎসক শহরের বেপারিপাড়ার বাসিন্দা।
    nb//প্রতীকী ছবি//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রোগীদের সাথে প্রতারণা করায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান