• Latest News

    ফুলছড়ি রেঞ্জের অভিযানে ৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ


    মো: রফিক উদ্দিন লিটন, ঈদগাঁও:
    কক্সবাজার উত্তর বন বিভাগের ধারাবাহিক উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে ফুলছড়ি রেঞ্জের আওতাধীন ফুলছড়ি বনবিটের হরইখোলা গোদারফাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪টি অবৈধ বসতঘর উচ্ছেদ ও দেড় একর জায়গা দখলমুক্ত করেছে বনবিভাগ। এসময় জদ্ধ করা হয়েছে বেশকিছু পলিথিন ও গাছের খুঁটি তবে কাউকে আটক সম্ভব হয়নি। জানা যায়, ২৩ আগষ্ট দুপুর ১২টার ফুলছড়ি বনবিটের হরইখোলা গোদারফাড়ি এলাকায় ২০০৮-২০০৯ সালের উটলট বনায়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদেন কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা আবদুর রাজ্জাক। অভিযানে ফুলছড়ি বনবিট কর্মকর্তা হাবিবুর রহমান, সংশ্লিষ্ট বিটের বন প্রহরী, হেডম্যান,সিপিজি, ভিলেজাররা অংশ নেন। ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মো: আবদুর রাজ্জাক উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিতের পাশাপাশি এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে বলেন, ফুলছড়ি বনবিট এলাকার ২০০৮-২০০৯ সালের উটলট বাগানে আজকের অভিযানে অবৈধ ৪টি বসতঘর উচ্ছেদ ও দেড় একর জায়গা দখলমুক্ত করা হয়েছে। এসব এলাকার জবর দখলকারীদের বিরুদ্বে বন মামলার প্রস্তুতি চলছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ফুলছড়ি রেঞ্জের অভিযানে ৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান