• Latest News

    মোবাইল প্যাকেজে প্রতারণা খতিয়ে দেখার নির্দেশ


    কক্সবার্তা ডেস্ক:
    মোবাইল ফোন অপারেটরদের প্যাকেজে গ্রাহকরা প্রতারিত হচ্ছেন কিনা এবং কলড্রপসহ গ্রাহকদের অভিযোগের বিষয়ে কি ব্যবস্থা নেয়া হচ্ছে সে বিষয়ে প্রতিবেদন দিতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে নির্দেশ দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
    মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব মাজেদা ইয়াসমীন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বিটিআরসি চেয়ারম্যানকে পাঠানো হয়।
    প্রায় দুই বছর আগে মোবাইল ফোন অপারেটরদের শীর্ষ কর্মকর্তাদের ডেকে নিয়ে কলড্রপসহ গ্রাহক ভোগান্তির বিষয়গুলো তুলে ধরে ‘অবিচার’ বন্ধের তাগিদ দিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এতে মোবাইল ফোন অপারেটরদের বিভিন্ন প্যাকেজের শর্ত যাচাই করে প্রতিবেদন দিতে আগামী ৩১ আগস্ট সময় বেঁধে দেয়া হয়েছিল।
    মঙ্গলবার পাঠানো চিঠিতে বলা হয়, মোবাইল ফোন অপারেটররা বিভিন্ন সময় বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজ অফার দিচ্ছে। কিন্তু এসব প্যাকেজ নিয়ে ভোক্তারা নানা অভিযোগ উত্থাপন করে থাকেন। jo

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মোবাইল প্যাকেজে প্রতারণা খতিয়ে দেখার নির্দেশ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান