নিউজ ডেস্ক:
চট্টগ্রাম শহরের লালখান বাজার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে পুড়ে যাওয়া মাইক্রোবাস
নগরীর লালখান বাজার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের সামনে ব্যাটারির শর্ট লেগে গ্যাস সিলিন্ডার ছিদ্র হয়ে একটি মাইক্রোবাস আগুনে (চট্টমেট্রা-চ-১১-৪০৪৮) পুড়ে গেছে। গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের অপারেটর নজরুল ইসলাম বলেন, ‘শুক্রবারে দুপুরে লালখান বাজার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের সামনে ব্যাটারির শর্ট লেগে গ্যাস সিলিন্ডার ছিদ্র হয়ে একটি মাইক্রোবাসে আগুন লেগে যায়। খবর পেয়ে আগ্রাবাদ থেকে ফায়ার সার্ভিসের একটি গাড়ি পাঠানো হয়। সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার আগে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে মাইক্রোবাসটির প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে।
প্রাথমিক ক্ষতি আনুমানিক ২ লাখ টাকা। পুড়ে যাওয়া মাইক্রোবাসটির ড্রাইভার বা মালিকের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার সময় গাড়িটিতে যাত্রী না থাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। bs
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার ছিদ্র হয়ে মাইক্রোবাসে আগুন
Rating: 5
Reviewed By: Unknown