কক্সবার্তা ডেস্ক: সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ৬১৬ জন রোহিঙ্গাকে মায়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।
রোববার রাত থেকে সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত হোয়াইক্যং ও উনছিপ্রাং পয়েন্ট দিয়ে এদের ফেরত পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন বিজিবি ২ ব্যাটলিয়ন অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম।
তিনি বলেন, ‘সীমান্তে দিন রাত টহল জোরদার রয়েছে। ফাকঁফোকর দিয়ে যাতে কোনো বিদেশি বাংলাদেশে ঢুঁকতে না পারে সে ব্যাপারে সদা সর্তক রয়েছে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।’
এ ছাড়া এ কাজে বিজিবি’র পাশাপাশি কোস্ট গার্ড এবং পুলিশ বাহিনীর সদস্যরাও কাজ করছে।
//ফাইল ছবি//
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: অনুপ্রবেশের চেষ্টাকালে ৬১৬ জন রোহিঙ্গাকে মায়ানমারে ফেরত
Rating: 5
Reviewed By: Unknown