• Latest News

    ইসলামপুর থেকে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

    শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও:
    কক্সবাজার সদরের ইসলামপুর থেকে সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে ঈদগাঁও পুলিশ। ১০ আগষ্ট রাত ৮টার দিকে নতুন অফিস বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রহিম বাদশা উত্তর নাপিতখালী মোহাম্মদ কালুর পুত্র বলে জানা গেছে। ইনচার্জ মোঃ খায়রুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মহিউদ্দীন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বন ১৮/৯ মামলার ৬ মাসের সাজা পরোয়ানা ছিল। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান অভিযানকারী পুলিশ কর্মকর্তা। nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ইসলামপুর থেকে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান