• Latest News

    উখিয়ার ইয়াবা বক্তারের জামিন জালিয়াতি, তোলপাড় সর্বত্র


    উখিয়া সংবাদদাতা:
    স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকা ভুক্ত শীর্ষ ইয়াবা পাচারকারী উখিয়ার বক্তার আহমদের উচ্চ আদালাত থেকে ভুঁয়া জামিনে বের হওয়ার ঘটনায় সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে। হাইকোর্টের একটি বেঞ্চে ইয়াবা বক্তার কারাগারে আটক থাকা অবস্থায় একটি জামিন আবেদন করেন। ওই জামিন আবেদন বেঞ্চে শুনানি না হওয়া সত্বেও এ মামলার অন্যতম আসামী ইয়াবা বক্তার জালিয়াতির আশ্রয় নিয়ে জামিনে বেরিয়ে আসে। এ ঘটনায় জালিয়াতির দায়ে হাই কোর্টের বেঞ্চ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
    জানা গেছে, উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার বক্তার আহমদ গত বছর ২২জুন শপথ গ্রহণের পর ২৬ জুন পুরনো অভ্যাস ফেলতে না পেরে মোটা দাগের ইয়াবা চালান নিয়ে ঢাকা যায়। কক্সবাজার থেকে বিমানে বিপুল পরিমানে ইয়াবা ট্যাবলেট নিয়ে শীর্ষ পাচারকারী বক্তার আহমদ, তার ভাই জাহাঙ্গীর আলম ও তাদের পিতা হাজী আব্দুল মজিদ ঢাকা বিমান বন্দর থেকে বের হলে গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। পরে তাদের মধ্যে থেকে ইয়াবা বক্তারের ভাই জাহাঙ্গীর ও পিতা হাজী আব্দুল মজিদ ছাড়া পেলেও ইয়াবা বক্তারকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেট কার ও অপর সহযোগী সহ ঢাকার খিলক্ষেত থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সোপর্দ করে। এ মামলায় দীর্ঘ প্রায় ১১ মাস জেলে থাকার পর গত মে মাসের ২৯ তারিখ সে কথিত জামিনে বেরিয়ে এসে এলাকায় পুরোদমে তার নিয়ন্ত্রিত সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
    শনিবার ইত্তেফাকে প্রকাশিত একটি সংবাদে উখিয়া সহ সর্বত্র ইয়াবা গডফাদার বক্তারের জামিন জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার খবরে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে। উক্ত সংবাদে জানা যায় উচ্চ আদালতে কোন আদেশ না হওয়া সত্বেও এ মামলার আসামী এবং অন্যান্য স্বার্থাম্বেষী মহলের কারসাজি ও সহায়তায় জাল-জালিয়াতিপূর্ণ রুল এবং জামিন আদেশ তৈরি করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রেক্ষিতে বাংরলাদেশ সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্টের বেঞ্চ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। ওই নির্দেশের পরেই সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার জেনারেল ওই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্তের আদেশ জারি করেন। একই সাথে অসদারচণ ও দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়ায় উক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য ইয়াবা বক্তারের মামলাটি ঢাকার অতিরিক্ত দায়রা জজ আদালত-৬ এ বিচারাধীন রয়েছে। এ মামলায় হাইকোর্টের জামিন চেয়ে আবেদন করলেও আবেদনটি শুনানি পর্যন্ত হয়নি।
    শুনানি না হওয়ার পরও বেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম হাইকোর্টের দুই জন বিচারপতির স্বাক্ষর জাল করে জামিন আদেশ প্রস্তুত করেন। ওই ভুঁয়া জামিন বিচারিক আদলতে দাখিল করলে আসামী বক্তার কারাগার থেকে মুক্তি পান। একই মামলার অপর আসামী নুরুল আলম টিটু ও জামিন চেয়ে আবেদন করেন। এই আবেদনের শুনানিতে মূল আসামী বক্তারের জামিন পাওয়ার বিষয়টি উল্লেখ করা হলে তখনই এই ভয়াবহ জালিয়াতির ঘটনা ধরা পরে। এরপরই রফিকুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রেজিষ্টারকে নিদের্শ দেন হাইকোর্ট। উক্ত ইয়াবা গডফাদার বক্তারের অপকর্ম ঢাকতে গত বৃহস্পতিবার তার বাড়িতে দুপুরে রাজকীয় মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনে অনেক লোকজন সহ থানা পুলিশ কর্মকর্তারাও ভূরি ভোজে অংশ নিয়ে তৃপ্তির ঢেঁকুর গেলে বলে জানা গেছে।
    উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের জানান, ওই বক্তার কিভাবে জামিনে মুক্তি পেয়েছে তা সংশ্লিষ্ট আদালত ও জেল কর্তৃপক্ষ ভাল জানেন। উখিয়া থানায় সে কোন জামিন নামা জমা দেয়নি। cd

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: উখিয়ার ইয়াবা বক্তারের জামিন জালিয়াতি, তোলপাড় সর্বত্র Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান