• Latest News

    ঈদগাঁও বাজার সড়কের বেহাল দশা, দেখার কেউ নাই!


    মো: রফিক উদ্দিন লিটন,ঈদগাও:
    জেলা সদরের গুরুত্ববহ ঈদগাঁও বাজারের দক্ষিণ পার্শ্বস্থ যাতায়াতের সড়কটি বর্তমানে বেহাল দশায় পরিনত হয়ে পড়েছে। যাতে করে দীর্ঘদিন ধরে নানা কষ্টের বিনিময়ে পথচারী, শিক্ষার্থী , চাকুরীজীবী, ব্যবসায়ী সহ সর্বশ্রেনী পেশার লোকজন প্রতিনিয়ত চলাচলে দুর্ভোগ আর দূর্গতিতে পড়তে দেখা যায়। তথ্য মতে, ঈদগাঁওর প্রধান ডিসি সড়ক সংস্কারের বহুদিন পেরিয়ে গেলে ও বাজারের দক্ষিণ পার্শ্বস্হ ভূমি অফিস সংলগ্ন স্হানটি এখনো সংস্কারবিহীন পড়ে রয়েছে। নেই কারো মাথা ব্যথা। দেখেও না দেখার ভান করে রয়েছে উর্ধতন কতৃপক্ষ। অথচ এ জন গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে জালালাবাদ, চৌলফলদন্ডী ও ঈদগাঁও ইউনিয়নের হাজার হাজার মানুষজন প্রায়শ আসা যাওয়া করে জেলার বৃহৎ বানিজ্যিক উপ শহর ঈদগাঁও বাজারে। আবার সাপ্তাহিক হাট বাজারের দিন বিশাল এলাকার পাড়া মহল্লা থেকে সহ ভিন্ন উপজেলার নানা গ্রাম হতেও লোকজন বহু কাজ কর্মে ছুটে আসে এ খানা খন্দকময় রাস্তা পেরিয়ে। অন্যদিকে এ অনুপযোগী সড়ক দিয়ে ছোট বড় যানবাহন চলাচল করছে কষ্টের বিনিময়ে। এত কষ্ট সহজে মেনে নেওয়া যায়না। ঐ সড়কের কয়েকজন টমটম চালক হিমছড়ির এ প্রতিনিধি কে জানান, বহুদিন ধরে এ লঙ্কর ঝঙ্কর মাকা সড়ক দিয়ে যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছি। এমন কি খানা খন্দকে পড়ে যানবাহনের অনেক কিছু নষ্ট হয়ে যায়। বহু পথচারীর মতে, দক্ষিণ চট্রগ্রামের সবচেয়ে বড় বাজার হচ্ছে ঈদগাঁও বাজার। আর এ বাজারের সড়কগুলো এভাবে অযন্তে অবহেলায় পড়ে থাকবে তা কখনো মেনে নেওয়া যায়না। সড়কটি সংস্কার করে অসহায় লোকজনদের চলাচলে সুবণ সুযোগ সৃষ্টি করার আহবান জানান।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁও বাজার সড়কের বেহাল দশা, দেখার কেউ নাই! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান