কক্সবার্তা ডেস্ক:
আগস্ট ইজ দ্য ক্রুয়েল মান্থ? জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা বুঝি আগস্টেই চিরবিদায় নেন? এই নিষ্ঠুরতার সর্বশেষ উদাহরণ মুক্তিযোদ্ধা ও কিংবদন্তি কণ্ঠশিল্পী আবদুল জব্বারের মৃত্যু।
বুধবার (৩০ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আবদুল জব্বার। এই তো ক’দিন আগে, এই আগস্টেই (২১ আগস্ট) পরপারে গেলেন আরেক কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক।
সিনেমার সোনালী যুগে এই দুই তারকা হাল ধরেছিলেন গান-অভিনয়ে। ‘নীল আকাশের নীচে’ একই সময়ে রাজত্ব করেছিলেন তারা। আজ দু’জনের কেউ বেঁচে নেই। আগস্ট প্রকৃত অর্থেই শোকের মাস এখন।
‘জয় বাংলা বাংলার জয়’ কিংবা ‘সালাম সালাম হাজার সালাম’ গানগুলো যতোটা না শিল্পী জব্বারের ততোটাই তার আদর্শের স্মারক হয়ে উঠেছে। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের যতোভাবে উদ্বুদ্ধ করা যায়, সবই করেছিলেন তিনি। বিনিময়ে পেয়েছিলেন কোটি মানুষের ভালোবাসা। আফসোস একটাই, দেশের বাইরে উন্নত চিকিৎসা চেয়েছিলেন আবদুল জব্বারের পরিবার, সেটি আর হলো না। nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: আগস্টেই চিরবিদায় নিলেন কন্ঠশিল্পী আবদুল জব্বার!
Rating: 5
Reviewed By: Unknown