• Latest News

    আবার এক হলেন টাইটানিকের জ্যাক আর রোজ

    বিনোদন ডেস্ক:
    ২০ বছর আগে ‘টাইটানিক’ ফিল্মে শেষটা হয়েছিল তাদের বিচ্ছেদ দিয়ে। এবার ফের দেখা হল অস্কারজয়ী ফিল্ম টাইটানিকের জ্যাক আর রোজের।
    ফ্রান্সের সমুদ্র লাগোয়া পর্যটন কেন্দ্র সঁত ত্রাপোজে একসঙ্গে সময় কাটালেন লিওনার্দো ডি’ক্যাপ্রিও এবং কেট উইনসলেট। লিয়ঁ–তে একটি সংস্থার পরিবেশ সচেতনতা অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন এই দুই বন্ধু। সেখান থেকে ছুটি কাটাতে সঁত ত্রাপোজে যান তারা।
    সেখানে একটি বিলাসবহুল রিসোর্টে খোলামেলা মেজাজেই দেখা গিয়েছে তাদের। সম্প্রতি সুপারমডেল নিনা আগদালের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন লিও। এদিকে তিন সন্তানের মা কেট। তবে কেটের স্বামী বা লিওনার্দোর প্রেমিকা— কাউকেই ওই রিসর্টে দেখা যায়নি।
    ফ্রান্স থেকেই তাদের একসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে একই সঙ্গে ফিরে যাওয়ার কথা রয়েছে দুই হলিউড মেগাস্টারের। n.brea

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আবার এক হলেন টাইটানিকের জ্যাক আর রোজ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান